এক্সপ্লোর

Kolkata News: ছুটির দিনে খাস কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ, ধর্মতলায় বাস থেকে নামতেই যুবককে ধরল STF, চলছে জিজ্ঞাসাবাদ

Arms Recovered in Esplanade: রবিবার ছুটির দিনে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হল।

কলকাতা: খাস কলকাতার বুকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হল। ধর্মতলা বাস স্ট্যান্ডে উদ্ধার হল শতাধিক রাউন্ড কার্তুজ। সরকারি বাস থেকে নামতেই এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF)। তাঁরাই জেলা থেকে আসা ওই ব্যক্তির কাছ থেকে শতাধিক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। (Kolkata News)

রবিবার ছুটির দিনে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হল। জানা গিয়েছে, জেলা থেকে বাসস্ট্যেন্ডে এসে পৌঁছয় একটি সরকারি বাস। আগে থেকেই সেখানে মোতায়েন ছিলেন STF আধিকারিকরা। বাস থেকে নামতেই এক যুবককে পাকড়াও করেন তাঁরা। তল্লাশিতে তাঁর কাছ থেকে শতাধিক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। (Arms Recovered in Esplanade)

ওই যুবককে বেশ কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদও করেন STF আধিকারিকরা। ঘটনাস্থল থেকে যে ছবি এসেছে, তাতে দেখা যায়, যুবককে চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে। কাগজপত্রে সই করানো হচ্ছে তাঁকে। ওই যুবকের নাম রামকৃষ্ণ মাইতি। তিনি বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃত যুবকের কাছ থেকে মেচেদার বাসের টিকিট পাওয়া গিয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের গোয়েন্দাদের কাছে আগাম খবর ছিল। সেই মতো ধর্মতলা বাস স্ট্যান্ডে সাদা পোশাকে অপেক্ষা করা হচ্ছিল। যুবক বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই হাতেনাতে ধরা হয় তাঁকে। এর আগে, শিয়ালদা বৈঠকখানা বাজারে একাধিকবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। ভিন্ রাজ্য থেকে অস্ত্র আনা হচ্ছিল সেই সময়। কিন্তু এদিন যে যুবককে পাকড়াও করা হয়েছে, তিনি রাজ্যেরই জেলা থেকে এসেছেন।

কলকাতার ব্যস্ততম বাস স্ট্যান্ড ধর্মতলায়। সেখানে বিপুল পরিমাণ কার্তুজ নিয়ে নামেন ওই যুবক। ওই বিপুল পরিমাণ কার্তুজ কোথায় যাচ্ছিল, কোথা থেকে এল ওই বিপুল পরিমাণ কার্তুজ উঠছে প্রশ্ন। এখনও পর্যন্ত যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর মেলেনি। তাহলে কি আগেই আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে, এখন গুলি নিয়ে যাওয়া হচ্ছিল, উঠছে প্রশ্ন।

ভিন্ রাজ্য থেকে বাংলায় অস্ত্রশস্ত্র ঢুকছে বলে দিন কয়েক আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ, গুজরাতের মতো রাজ্য থেকে অস্ত্রশস্ত্র ঢোকানো হচ্ছে বলে জানান তিনি। পুলিশ ও গোয়েন্দাদেরও সতর্ক করেন তিনি। এর আগেও একাধিক বার কলকাতায় এমন অস্ত্রশস্ত্র উদ্ধার হয়, ধরপাকড় হয়। তার পরও কেন আটকানো যাচ্ছে না অস্ত্র কারবারিদের রমরমা, কলকাতা কি তাহলে অস্ত্র পাচারের সেফ প্যাসেজ হয়ে উঠছে, প্রশ্ন তুলছেন অনেকেই। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget