এক্সপ্লোর

Earthquake In Kolkata: কলকাতায় তীব্র ভূমিকম্প, কেঁপে উঠল গোটা শহর

Major Earthquake In Kolkata: কলকাতায় তীব্র ভূমিকম্প, কেঁপে উঠল গোটা শহর

কলকাতায় ভূমিকম্প, কেঁপে উঠল গোটা শহর। উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ভূমিকম্প। সবথেকে বেশি ধাক্কা বোঝা গিয়েছে বহুতলগুলিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭।

ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ বলে খবর।  বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। কোচবিহারেও টের পাওয়া গেল কম্পনের ঝটকা। দক্ষিণ দিনাজপুরে টের পাওয়া গেছে ভূমিকম্প। মালদা ও নদিয়ার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। 

বাংলাদেশের রাজধানী ঢাকার শহরের কাছে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, কলকাতা এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি অংশে কম্পন অনুভূত হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নরসিংদীতে এবং ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এখনও পর্যন্ত, ভূমিকম্পে কোনও হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কলকাতার ছবি 

কলকাতায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ বহুতল থেকে নিচে নেমে আসেন। বিশেষজ্ঞরা বলছেন, রিখটার স্কেলে এর মাত্রা যদি ৬ এর বেশি হয়, তাহলে তা প্রবল বিপর্যয় ডেকে আনতে পারে। কলকাতা শহর নরম পলিমাটির উপর অবস্থিত। মাটির নিচে আন্দোলন হলে টলে যেতে পারে উপরের বহুতলগুলি। তাতে ঘিঞ্জি এলাকায় বিপদ বাড়তে পারে। বিশেষত অবৈধভাবে নির্মিত বহুতলগুলি  বেশি ঝুঁকিপূর্ণ। কিছুদিন আগেই কলকাতা ও শহরতলিতে প্রচুর হেলা বাড়ির ছবি দেখা গেছিল। মাটি কেঁপে উঠলে সেই সব বাড়ির বিপদ সবচেয়ে বেশি বলে দাবি ভূতত্ত্ববিদদের। সচেতন না হলে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের মতে, কলকাতায় এমন ভূমিকম্প যথেষ্ট চিন্তার কারণই। তিনি মনে করেন, রাজারহাট, বেহালা, নিউটাউনে যেভাবে নগরায়ন হয়েছে, তাতে ঝুঁকি বেড়েছে। পার্কস্ট্রিটেও কিছু অংশ আছে, যা রিস্ক-জোনে।  বিশেষজ্ঞরা বলছেন, উত্তরবঙ্গও রয়েছে ঝুঁকির মধ্যেই। । পাহাড়ের বুকে হোটেল, গাছ কাটার জেরে বিপদের মুখে রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ গোটা উত্তরবঙ্গই।  ২০১৫ সালের এপ্রিলের শেষ সপ্তাহে পুরভোটের দিন কেঁপে উঠেছিল কলকাতার মাটি। সেবার কম্পনের উৎসস্থল ছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। একাধিক বাড়িতে ফাটল ধরেছিল কলকাতায়! এবার এখনও ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও, এই ভূমিকম্পকে একটা ওয়ার্নিং বেল হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। 

 

 

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget