এক্সপ্লোর

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর

Kolkata Fire News: বীরেশ্বর মিত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। বীরেশ্বর মিত্ররই মালিকানায় থাকা আরেকটি হোটেল 'যাপন'-এর ২ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলকাতা: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হল ১ জনকে। ধৃতের নাম আবু জাফর। মালিক বীরেশ্বর মিত্র এই ব্যক্তিকেই হোটেল লিজে দিয়েছিলেন। জোড়াসাঁকোর বাসিন্দা আবু জাফরকে এন্টালি মার্কেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে গাফিলতি, অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। বীরেশ্বর মিত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। বীরেশ্বর মিত্ররই মালিকানায় থাকা আরেকটি হোটেল 'যাপন'-এর ২ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, ৪ দিনের ব্য়বধানে রাজ্যের দুটো জায়গায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অনেকেই। নড়েচড়ে বসল প্রশাসন। কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দিল দমকল। মির্জা গালিব স্ট্রিটে ৯টি গেস্ট হাউস ও ৪টি রেস্তোরাঁকে শো কজ নোটিস দেওয়া হল। ২৪ ঘণ্টার মধ্যে কেন এই গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলিকে বন্ধ করা হবে না, তা জানতে চেয়েছে দমকল। প্রতিটি গেস্ট হাউস ও রেস্তোরাঁর বিরুদ্ধে অগ্নি বিধি না মানার অভিযোগ উঠেছে। এই গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলিকে আগেও একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল। অগ্নি বিধি মানতে এই নোটিস দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দমকলের DG অনুজ শর্মা।

এই রাজ্যে সময় পাল্টেছে, সরকার পাল্টেছে। স্টিফেন কোর্ট থেকে ফ্রি স্কুল স্ট্রিট। একের পর এক সরকার গেছে-এসেছে। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুমিছিল থামেনি। ২০১০ থেকে ২০২৬ পর্যন্ত, বাম আমল থেকে বিজেপির আমল, একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো মানুষের সংখ্যাটা দুশোর আশপাশে। অগ্নিকাণ্ডের পর তৈরি হয়েছে একের পর এক কমিটি। জমা পড়েছে রিপোর্ট। কিন্তু তার পরও ঘটে চলেছে তারাপীঠ, ফ্রি স্কুল স্ট্রিটের মতো ঘটনা। 

কোথাও আগুন লাগার পর, প্রাণ যাওয়ার পর, হইচই হয়েছে! তদন্ত কমিটি গঠন হয়েছে। রিপোর্ট জমা পড়েছে, সরকারের তরফে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে, ব্য়াস কিছুদিন পর সব চুপ! ২০১০ সালের ২৩ শে মার্চ। রাজ্যে বাম জমানার শেষের বছর, ভয়বাহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেছিল পার্ক স্ট্রিটের অফিস বিল্ডিং স্টিফেন কোর্ট। ২০১১ সালের ৯ই ডিসেম্বর, রাজ্যে তখন তৃণমূলের নতুন সরকার ক্ষমতায় এসেছে ৮ মাস। আমরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বহু রোগীর মৃত্য়ু হয়েছিল। মৃতদের পরিবার পুিছু ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করে তৃণমূল সরকার। গঠন করা হয় তদন্ত কমিটি। সেটা ছিল তৃণমূল সরকারের শুরু। মাঝে কেটে গেছে ১৫ বছর। কিন্তু এই দীর্ঘ সময়েও অগ্নিবিধি নিয়ে ছেলেখেলা চলেছে!

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget