এক্সপ্লোর

Kolkata News: ব্যস্ত সময়ে ধোঁয়ায় ঢাকল চারিদিক, কলকাতা বিমানবন্দরে আচমকাই আগুন, ছড়াল আতঙ্ক

Kolkata Airport Fire: বিমানবন্দরের সিকিওরিটি চেক ইনের জায়গায় আগুন।  ধোঁয়ায় ঢাকল চারিদিক।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কলকাতা বিমানবন্দরে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক।  রাত ৯টা বেজে ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে আগুন। বিমানবন্দরের সিকিওরিটি চেক  ইনের জায়গায় আগুন। তাতে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক (Kolkata Airport Fire)। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে দমকল পৌঁছে যায় প্রায় সঙ্গে সঙ্গেই। আগুন নেভানোর কাজ চলছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও, পুরোপুরি নেভানো যায়নি এখনও (Kolkata News)।

বিমানবন্দরের সিকিওরিটি চেক ইনের জায়গায় আগুন

বুধবার রাতে আচমকাই বিমানবন্দরের সিকিওরিটি চেক ইনের জায়গায় আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ধোঁয়ায় ভরে যায় গোটা বিমানবন্দর। উত্তেজনা ছড়ায় চারিদিকে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আচমকা আগুন দেখে দূরে সরে যান সকলে। হুড়োহুড়ি পড়ে যায় বিমানবন্দরের কর্মীদের মধ্যেও। 

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা বেজে ২০ মিনিট নাগাদ আগুন লাগে। বিমানবন্দরের যে ডিপার্চার রয়েছে, সেখানকার ১৬ নম্বর কাউন্টার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু ক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। তড়িঘড়ি বিমানবন্দরের তরফে দমকলে খবর দেওয়া হয়। দমকলের দু'টি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে গোড়াতেই। পরে আরও ছয়টি ইঞ্জিন এসে পৌঁছয়।

আরও পড়ুন: Kolkata News: জলাতঙ্কে মৃত্যু তরতাজা যুবকের, গ্রামবাসীদের আপত্তিতে বাড়ি নিয়ে যাওয়া গেল না দেহ

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। আগুন লাগার পর, সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে যাত্রী এবং কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ডিপার্চার খালি করা হয়। নতুন করে যাতে আগুন না ছড়ায়, খেয়াল রাখা হয় সেদিকে। কিন্তু ব্যস্ত সময়ে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। আগুন লাগল কী করে, কেন চোখে পড়ল না, উঠছে প্রশ্ন।

আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে

বিমানবন্দরের সিকিওরিটি চেক ইনের জায়গায় কড়া নিরাপত্তা থাকে। সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন যাত্রীরা। সেখানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিমানবন্দরের বিদ্যুতের তারে আর কোথাও সমস্যা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সব নিরাপদ মনে করলে তবেই ফের পরিষেবা চালু হবে বলে জানা যাচ্ছে।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget