Kolkata Fire Incident: মহাকরণের পিছনের বহুতলে ভয়াবহ আগুন, উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন
Kolkata Fire Incident: সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন।

অরিত্রিক ভট্টাচার্য, আবীর দত্ত, কলকাতা: সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন। একটি সংস্থার অফিসে ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত দমকলের অন্তত ১০টি ইঞ্জিন। আগুনের কারণ জানার চেষ্টা করছে দমকল।
আরও পড়ুন, মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মহাকরণের পিছনের ওই বহুতলে, প্রাথমিকভাবে উপরের যে অংশ, সেখান থেকে ধোয়া নির্গত হতে দেখা যায়। প্রথমে স্থানীয় এবং বহুতলের নিরাপত্তারক্ষীর নজরে আসে। তাঁরাই পুলিশ ও দমকলকে খবর দেন। খবর পেয়েই এসে পৌঁছয় দমকল বাহিনী। এদিকে গতকাল রাত থেকে ধোয়া দেখা গেলেও, সকালে তা দাউদাউ আগুনে পরিণত হয়েছে। শেষ অবধি পাওয়া খবরে, চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বহুতলের বাইরে ইতিমধ্যেই সবাই বেরিয়ে এসেছেন।
এবিপি আনন্দ: কখন আগুন লেগেছে ?
প্রত্যক্ষদর্শী: রাত ১২ টায় এই আগুন লেগেছে।
এবিপি আনন্দ: বহুতলের কত তম তলায় ধোয়া দেখতে পেয়েছিলেন ?
প্রত্যক্ষদর্শী: চার তলায়।
শেষ অবধি পাওয়া খবরে, সকাল ১০ টার পরেও আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করা হয়নি দমকল বাহিনীর তরফে। কিন্তু তারা এই পরিবর্তনটা লক্ষ করছেন, যে তিনটি জানালা দিয়ে টানা কালো ধোঁয়া বের হচ্ছিল, সেই ধোঁয়ার পরিমাণ ছিল অনেকটাই বেশি। তবে তারপরে সাদা ধোয়া বের হতে দেখা যায়। অর্থাৎ আগুনের উৎসে পৌঁছনো গিয়েছে বলেই দমকল কর্মীরা মনে করছেন। এবং সেই ধোয়ার পরিমাণও কিন্তু এই মুহূর্তে অনেকটা কমেছে। এবং কিছু সময় আগেই ঘটনাস্থলে দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী এসেছিলেন।এই আগুন নেভাতে এতটা সময় লাগার পিছনে, বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম, সেটা হচ্ছে এই বহুতলে আগুনের উৎসে পৌঁছনোয় সমস্যা হচ্ছিল। তাই সেখানে ল্যাডার সহ অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছিল।
সম্প্রতি আগুন লেগেছিল অভিজাত সাউথ সিটি আবাসনে। আবাসনের নিরাপত্তারক্ষী ও দমকলের চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ওই ঘটনায় কেউ আহত হননি। বন্ধ ঘরে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে অনুমান দমকলের। গত শুক্রবার সকালে আচমকাই আগুন লেগেছিল সাউথ সিটি আবাসনের তিন নম্বর টাওয়ারের ২৭ তলায়। নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন আবাসনের বাসিন্দা ও নিরাপত্তারক্ষীরা। ঘটনাস্থলে এসে পৌঁছেছিল দমকলের ৭টি ইঞ্জিন। এসেছিলেন পুলিশ ও CESC-র আধিকারিকরা।
Before You Go
Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়





















