এক্সপ্লোর

Eye Operation Controversy: এখনও দেখতে পাচ্ছেন না চোখে! গার্ডেনরিচকাণ্ডে আদৌ ফিরবে দৃষ্টিশক্তি? যা বললেন বিশেষজ্ঞরা

West Bengal News: গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে 'চোখের আলো' প্রকল্পে ছানি অপারেশনের পর দেখতে পাচ্ছেন না বলে দাবি অন্তত ২০ জন রোগীর।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: সরকারি প্রকল্পে, সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন করিয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন রোগীরা। বারবার অপারেশনের পরও আঁধার কাটেনি। বিশেষজ্ঞরা বলছেন, কী থেকে সংক্রমণ হয়েছে, তা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ করলে দৃষ্টি ফেরা সম্ভব। তবে তা অনিশ্চিত। 

দৃষ্টিশক্তি হারাতে বসেছেন রোগীরা: গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে 'চোখের আলো' প্রকল্পে ছানি অপারেশনের পর দেখতে পাচ্ছেন না বলে দাবি অন্তত ২০ জন রোগীর। রিজওনাল ইন্সটিটিউট অব অফথালমোলজিতে যে ১৮ জনকে ভর্তি করা হয়েছিল, সোমবার তাদের মধ্যে ৮ জন বাড়ি ফিরলেন, চোখে অন্ধকার নিয়েই। এক রোগী মহসিন মালি বলেন, "বাম চোখে অপারেশন হয়েছিল। এখনও দৃষ্টি ফেরেনি। তিনবার অপারেশন হয়েছে।'' আরেক রোগী শেখ মহম্মদ রফিকের কথায়, "জীবনটা শেষ হয়ে গেল। আর কিছু নেই। এবার প্রাইভেটে দেখব। চারবার হল এই নিয়ে। শুধু আলো দেখছি। কিছু দেখতে পাচ্ছি না।''                                                              

কবে ফিরবে দৃষ্টি? 

রিজওনাল ইন্সটিটিউট অব অফথালমোলজি ডিরেক্টর অসীম ঘোষ বলেন, "আশা করছি সবাই দেখতে পাবেন। তবে দেখার বিষয়টা হয়তো সিক্স বাই সিক্স হবেনা। তবে সক্ষম ভাবে জীবন যাপন করতে যতটা দেখতে পাওয়া দরকার ততটা তারা দেখতে পাবেন। যারা বাড়ি যাচ্ছেন তারা এখনি যে দেখতে পাচ্ছেন না বলছেন সেটা সঠিক নয়। সময় লাগবে। সময় সময় হাসপাতালে এসে চেকআপ করতে হবে। প্রত্যেককেই আমরা চার-পাঁচ দিন অন্তর আসতে বলেছি।'' চক্ষুরোগ বিশেষজ্ঞ প্রসেনজিৎ মণ্ডল বলেন, "চোখে দৃষ্টি ফেরার সম্ভাবনা নির্ভর করছে সংক্রমণ কী থেকে হয়েছে কবে থেকে সেটা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে দৃষ্টি ফেরে। তবে যে কারণে সংক্রমণ হয়েছে সেই জীবাণন কী সেটা চিহ্নিত হলে দৃষ্টি ফেরানোর পদক্ষেপে সাফল্যের সম্ভাবনা বাড়ে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Supreme Court On VC Recruitment: ৫ সদস্যের সার্চ কমিটি গঠন, রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে গাইডলাইন তৈরি সুপ্রিম কোর্টের

সেরা শিরোনাম

TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kakoli on Abhishek Banerjee: ''বিলের পক্ষে ভোট দিন'', 'আইন অনুযায়ী' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুইপ জারি কাকলির
''বিলের পক্ষে ভোট দিন'', 'আইন অনুযায়ী' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুইপ জারি কাকলির
Sudip Banerjee on Meeting: 'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget