এক্সপ্লোর

Supreme Court On VC Recruitment: ৫ সদস্যের সার্চ কমিটি গঠন, রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে গাইডলাইন তৈরি সুপ্রিম কোর্টের

Supreme Court: উপাচার্য নিয়োগে রাজ্য় সরকার ও রাজ্য়পালের দ্বন্দ্বের অবসান করতে এবার নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিল সুপ্রিম কোর্ট।

কলকাতা: এবার থেকে সমস্ত রাজ্য় সরকারি বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য বাছবে দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে ৫ সদস্য়ের সার্চ কমিটি। উপাচার্য নিয়োগে রাজ্য় সরকার ও রাজ্য়পালের দ্বন্দ্বের অবসান করতে এবার নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিল সুপ্রিম কোর্ট। ৩ মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 

দ্বন্দ্বের অবসান করতে এবার গাইডলাইন: উপাচার্য নিয়োগে রাজ্য় সরকার ও রাজ্য়পালের দ্বন্দ্বের অবসান করতে এবার নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিল সুপ্রিম কোর্ট। এবার থেকে সমস্ত রাজ্য় সরকারি বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য বাছবে দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে ৫ সদস্য়ের সার্চ কমিটি। সেই কমিটি নামের অদ্য়াক্ষর অনুযায়ী পরপর ৩টি নাম পাঠাবেন সেই ৩টি নাম 'নিজের ইচ্ছা অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে' পরপর সাজিয়ে রাজ্য়পালের কাছে পাঠাবেন মুখ্য়মন্ত্রী। উপাচার্য পদে প্রথম নামটিতে চূড়ান্ত অনুমোদন দেবেন রাজ্য়পাল। তবে, মুখ্য়মন্ত্রীর স্থির করা নামে যদি রাজ্য়পালের কোনও আপত্তি থাকে, তাহলে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারবেন। আবার সার্চ কমিটির প্রস্তাবিত তিনটি নামের মধ্য়ে যদি কোনও নামে মুখ্য়মন্ত্রীর আপত্তি থাকে, তাহলে তিনি, আপত্তির কারণ উল্লেখ করে রাজ্য়পালের কাছে পাঠাতে পারবেন এবং রাজ্য়পাল যদি মুখ্য়মন্ত্রীর সঙ্গে সম্মত না হন, তাহলে উভয় পক্ষই সুপ্রিম কোর্টে যেতে পারবেন। সেক্ষেত্রে উপাচার্য নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। ৩ মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে।

উপাচার্য নিয়োগের ক্ষমতা নিয়ে, দীর্ঘদিন ধরেই রাজ্য় সরকারের সঙ্গে রাজ্য়পালের দ্বন্দ্ব চরমে। যার জেরে স্থায়ী উপাচার্য ছাড়াই দিনের পর দিন চলছে বিশ্ববিদ্য়ালয়গুলি। দ্বন্দ্বের জেরে দায়ের হয় মামলা। তা পৌঁছয় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট রাজ্য় সরকার ও রাজ্য়পালকে 'কফির টেবিলে' সমস্য়া মিটিয়ে নেওয়ার পরামর্শ দিলেও জটিলতা কাটেনি। শেষমেশ, অচলাবস্থা কাটাতে সোমবার একগুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উপাচার্য নিয়োগের জন্য রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিতে হবে। সেই বিজ্ঞাপনে উল্লেখ থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশ। সার্চ এবং সিলেকশন কমিটি ৩০টিরও বেশি রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়টি দেখবে। এই কমিটির চেয়ারম্যান হবেন দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rain Alert: ভরা আষাঢ়ে মুখভার আকাশের, বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ভিজবে দক্ষিণের কোন কোন জেলা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget