এক্সপ্লোর

Garstin Place Fire : ল্যাপটপ থেকে নথি সব পুড়ে চাই, গার্স্টিন প্লেসের অগ্নিকাণ্ডে মাথায় হাত আইনজীবীদের

Kolkata News : বাড়ির অদূরেই ব্য়াঙ্কশাল আদালত। তাই একটি আইনি সংস্থার অফিসও ছিল এই বাড়িতেই।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : ১১ দিনে ৩ বার। ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ক্য়ামাক স্ট্রিটে রেস্তোরাঁ, কসবার অ্য়াক্রোপলিস মলের পর এবার গার্স্টিন প্লেসে একটি বাড়িতে আগুনে আতঙ্ক ছড়াল। আর এই আগুনে যে শুধু বাড়ি পুড়ল তা নয়, অনিশ্চিত হয়ে পড়ল ২৫ টি পরিবারের ভবিষ্যৎ। সেই সঙ্গে প্রায় মাথায় আকাশ ভেঙে পড়ল একদল  আইনজীবীর। 

বহু পুরনো এই বাড়ির এক পাশে রয়েছে সেন্ট জনস চার্চ। অন্য়দিকে রয়েছে কলকাতার প্রতিষ্ঠাতা জোব চার্নকের সমাধি। বাড়ির অদূরেই ব্য়াঙ্কশাল আদালত। তাই একটি আইনি সংস্থার অফিসও ছিল এই বাড়িতেই। আর যে কোনও কেসের ভিত দাঁড়িয়ে থাকে প্রামাণ্য নথি, দলিল-দস্তাবেজ, কাগজপত্রের উপর। আর আইনজীবীদের বহু পরিশ্রমের ফসলও আজকাল স্টোর থাকে ল্যাপটপেই। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল এসব কিছুই। 

দমকলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বাড়ির বাসিন্দারা এবং স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক। বাড়িটির একতলা ও দোতলায় রয়েছে আইনজীবীদের চেম্বার ও বেশ কিছু অফিস। আগুনে ভস্মীভূত হয়ে গেছে একতলা ও দোতলা। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাউন্ড ফ্লোর। পোড়া বাড়ির মধ্যে কিছুই কি আছে ঠিক অবস্থায় ? একবার ঢুকতে চেয়েছিলেন আইনজীবীরা। এঁদের অনেকেরই জরুরি কাগজপত্র থেকে ল্যাপটপ , সবই ছিল ভিতরে।  দমকলমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছতে বিক্ষোভে ফেটে পড়েন তাদের একাংশ। তাঁদের একবার ঢুকতে দেওয়ার দাবি করা হয়। 

দমকলমন্ত্রী সুজিত বসু জানান, 'খুব পুরনো বাড়ি। আমরা এখন আগুনটা নিভিয়ে দিয়েছি।  শুনেছি এখানে অনেক বাড়াটে আছে। কোনও একটা ঘরে কেমিক্য়াল মতো কিছু ছিল, সেটা আমরা তদন্ত করতে বলছি। পুলিশও এখানে আছে। পুলিশকেও আমি বলব যদি ঘরে কেউ কেমিক্য়াল রেখে থাকে, যদি সত্য়ি সেটা হয়, খারাপ ব্য়াপার এটা। তদন্ত এবং ফরেন্সিক যা যা করার দমকল সেটা করবে' 

এদিন ভোর রাতেই মুহূর্তের মধ্য়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এক পাশে সেন্ট জনস চার্চ ও অন্য়দিকে কলকাতার প্রতিষ্ঠাতা জোব চার্নকের সমাধি। এই প্রসিদ্ধ এলাকায় আগুন থেকে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্য়ে। স্থানীয় বাসিন্দা ও স্থানীয় কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ,  ঘটনাস্থল থেকে দমকলের সদর দফতরের দূরত্ব ১০ মিনিটের হলেও খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর আসে দমকল। দমকলের ৬টি ইঞ্জিনের প্রায় সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget