এক্সপ্লোর

Kolkata Crime: দড়ি বেঁধে মার! গল্ফগ্রিন এলাকায় গণপিটুনি ৩ জনকে

Golfgreen lynching: স্থানীয়দের একাংশ অভিযোগ তুলেছেন, এলাকায় পরপর চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

আবির দত্ত, কলকাতা: খাস কলকাতায় গণপিটুনির ঘটনা। চোর সন্দেহে চলল এলোপাথাড়ি মারধর। এক জন নয়, তিনজন ব্যক্তিকে মারধর করা হল। স্থানীয়দের একাংশ অভিযোগ তুলেছেন, এলাকায় পরপর চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এলাকায় যথেষ্ট নজরদারি রয়েছে। গল্ফগ্রিনের গণপিটুনির ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। 

পরপর সপাটে চড়, কিল, চুল কামিয়ে হাতে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। এমনই অবর্ণনীয় অত্যাচারের ঘটনা ঘটল ওই তিন ব্যক্তিকে। খাস কলকাতায় চোর সন্দেহে এমনই অত্যাচার করা হল তিন জনকে। কেন এমন ঘটনা? গল্ফ গ্রিনের বাসিন্দাদের একাংশের অভিযোগ, সম্প্রতি এলাকায় একের পর এক বাড়িতে চুরি হয়েছে। সন্ধে নামলেই এলাকায় বসে নেশার আসর। এই এলাকাতেই বাড়ি পণ্ডিত অজয় চক্রবর্তীর। তাঁর স্ত্রী চন্দনা চক্রবর্তী বলেন, 'দিনের পর দিন অসামাজিক কাজ করে চলেছে কয়েকজন বাড়ির কাছেই। আমি একা থাকি, চুরি উপদ্রব এলাকা জুড়ে, এগুলো পুলিশকে বলেও লাভ হয়নি। এগুলো পুলিশ ও নেতাদের দেখা উচিত। ভোট হয়ে গেলে আর কেউ দেখে না। না দেখলে ভোট পাবে কীভাবে।'

এলাকাবাসীর দাবি, রবিবার একটি বাড়ি থেকে এসি চুরির সময় হাতেনাতে একজনকে ধরে ফেলেন তাঁরা। ধৃতের সঙ্গী সন্দেহে আরও ২ জনকে ধরে বেধড়ক মারধর করা হয়। এক ব্যক্তির চুল কামিয়ে হাতে দড়ি বেঁধে ঘোরানো হয় এলাকায়। পুলিশ সূত্রে দাবি, এলাকায় যথেষ্ট নজরদারি রয়েছে। ধরপাকড়ও চলছে।  

এর আগে গতবছর নারকেলডাঙা থানা এলাকায় মোবাইল ফোন চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কলকাতায় আবার চোর সন্দেহে গণপিটুনির ঘটনা সামনে এল। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। 

কয়েকদিন আগেই এই গল্ফগ্রিন এলাকাতেই সাতসকালে দেহ উদ্ধার করা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। দেহে গলা, মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছিল। বসতি এলাকায় এমন ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বাসিন্দারা। তার কদিন পরেই এই ঘটনায় ফের উঠল প্রশ্ন। চুরি হলে এলাকার নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন থাকে। তেমনই চোর সন্দেহে এভাবে মধ্যযুগীয় কায়দায় মারধর করলেও আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। 

আরও পড়ুন: উড়ছে চন্দ্রযান ৩! মাঝ আকাশ থেকে ক্যামেরাবন্দি 'ঐতিহাসিক মুহূর্ত'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget