এক্সপ্লোর

Kolkata Crime News: কলকাতায় খুন, ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার ১

Kolkata Police: হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মীকে খুনের ঘটনায় ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার ১। ধৃতের নাম কুন্দন কুমার। ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।

 

হিন্দোল দে ও পার্থপ্রতিম ঘোষ কলকাতা: হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মীকে খুনের ঘটনায় ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার ১। ধৃতের নাম কুন্দন কুমার। পুলিশ সূত্রে খবর, বাপ্পা ভট্টাচার্যকে খুনের পরিকল্পনা করেছিল সে। খুনের নেপথ্যে টাকা পয়সা সংক্রান্তের বিবাদ থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। 

মঙ্গলবার শৌচালয় থেকে বেসরকারি সংস্থার ওই কর্মীর রক্তাক্ত মৃতদেহ (Dead body) উদ্ধার হয়েছিল। হরিদেবপুরে (Haridevpur) নিজের বাড়িতেই বেসরকারি সংস্থার ওই কর্মীকে (Private Organization Employee) খুনের অভিযোগ উঠেছিল। বাড়িতে একাই থাকতেন ওই ব্যক্তি। গোটা বিষয়টিতে তদন্তে নেমেছিল লালবাজারের (Lalbazar) হোমিসাইড শাখা। পাশাপাশি সায়েন্টিফিক উইং (Scientific Wing) ও ফরেন্সিক দলও (Forensic Team) তদন্ত শুরু করেছিল। মৃতদেহ যখন উদ্ধার করা হয়, তখন দেহে পচন ধরতে শুরু করেছিল বলে পুলিশ (Police) জানিয়েছিল।  

প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ ছিল, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, মৃতদেহের মাথা ও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান,  ৪ থেকে ৫ জন জড়িত ঘটনায়। তারাই ঘটনার দিন আসে বাড়িতে। খাটের উপর খুন করে দেহ সরানো হয় শৌচালয়ে। খুনের মোটিভ কী, সেটা ধরেই খোঁজ শুরু করেছিলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হয়েছে মৃতের মোবাইল ফোনের কল লিস্ট।

স্থানীয় সূত্রে খবর, দোতলায় একাই থাকতেন বেসরকারি সংস্থার কর্মী বাপ্পা ভট্টাচার্য। বাড়ির নীচের তলা বন্ধ থাকত। তাঁর স্ত্রী কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন। মেয়ে বিয়ের পর থাকেন উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। মৃতের স্ত্রীর দাবি, রবিবার তাঁর সঙ্গে স্বামীর শেষবার কথা হয়। তারপর থেকে বাপ্পা ভট্টাচার্যের মোবাইল ফোন ছিল বন্ধ। বিপদের আশঙ্কা করে তাঁরা প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন। 

সেদিন এক প্রতিবেশী গিয়ে দেখেছিলেন, দোতলার ঘরের দরজা খোলা। শৌচালয়ে পড়ে ছিল রক্তাক্ত মৃতদেহ। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে মঙ্গলবার যখন পুলিশ মৃতদেহ উদ্ধার করে, ততক্ষণে দেহে পচন ধরতে শুরু করেছে। মৃতের মেয়ের দাবি, ঘটনার দিন কয়েকজন সহকর্মীর আসার কথা ছিল। বুধবার ঘটনাস্থলে ডিসিডিডি স্পেশাল দেবস্মিতা দাসের নেতৃত্বে লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা আসেন। আসে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং বিভাগও। থ্রিডি লেজার ইমেজিং পদ্ধতিতে তদন্ত চালানো হয়।  ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক বিভাগও। তারপর বৃহস্পতিবারই খুনে জড়িত থাকার সন্দেহে পুলিশের জালে পাকড়াও এক।

আরও পড়ুন: দোলের আগে নাইট কার্ফু শিথিল করল রাজ্য সরকার
 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget