এক্সপ্লোর

Kolkata High Court: চিকিৎসার জন্য অভিষেকের বিদেশযাত্রায় সায়, খারিজ ইডির আপত্তি

Abhishek Banerjee: দুবাই যাওয়ার সময় অভিষেকের সঙ্গে থাকতে পারবেন তাঁর স্ত্রী রুজিরাও। অভিষেকের আবেদনে সাড়া দিয়ে জানিয়েছে হাইকোর্ট।

কলকাতা: ইডির আপত্তি খারিজ, অভিষেকের দুবাই যাত্রায় সম্মতি দিল কলকাতা হাইকোর্ট। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুবাই যাওয়ার সময় অভিষেকের সঙ্গে থাকতে পারবেন তাঁর স্ত্রী রুজিরাও। অভিষেকের আবেদনে সাড়া দিয়ে জানিয়েছে হাইকোর্ট।    

ইডিকে জানাতে হবে
দুবাইয়ে (Dubai) কোন হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন অভিষেক, কোথায় থাকছেন সব জানাতে হবে। বিমানের টিকিট এবং দুবাইয়ের ফোন নম্বর ইডিকে জানাতে হবে বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

এফআইআর-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রীর নাম নেই। যখন ডাকা হয়েছে, ইডির অফিসে যাওয়া হয়েছে। তথ্য দেওয়া হয়েছে। ফলে তদন্তে অসহযোগিতা করার প্রশ্নই নেই, এমনই দাবি করেছেন অভিষেকের আইনজীবী। ইডি (ED) তরফে আপত্তি করা হয়েছিল যে, অভিষেক বিদেশে গিয়ে বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে পারেন। তাদের প্রশ্ন ছিল, কী এমন সমস্যা হয়েছে যে ভারতে চিকিৎসা হচ্ছে না অভিষেকের? অভিষেকের বিরুদ্ধে চিকিৎসা-সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ করেছিল ইডি। সেই কারণেই চিকিৎসার কারণেও অভিষেকের বিদেশ যাত্রায় আপত্তি করে সওয়াল করেছিল ইডি। অভিষেক দুবাইয়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে ইডি। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 
এরপরেই পাল্টা প্রশ্ন করে হাইকোর্ট। সূত্রের খবর, হাইকোর্টের তরফে ইডিকে পাল্টা প্রশ্ন করা হয়, 'যখন জানেন বিনয় মিশ্র দুবাইয়ে আছেন, তাহলে কী পদক্ষেপ করেছেন?'। অভিষেকের বিদেশযাত্রা নিয়ে ইডির আপত্তি নিয়ে  প্রশ্ন হাইকোর্টের।   

কী কারণে আবেদন:
ইডি এখনও অভিষেককে তলব করেনি, নিজে চিঠি দিয়ে সমস্যার কথা জানিয়েছেন অভিষেক। এর আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ইডিকে চিঠি দিয়ে জানানো হয়েছিল, ৩ থেকে ১০ জুন কয়লা পাচারকাণ্ডে তলব না করতে। কারণ চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন তিনি। সূত্রের খবর, তখন তার জবাবে তাঁকে দেশ ছাড়তে নিষেধ করে ইডি। তারপরেই ইডি-র নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক।

আরও পড়ুন: কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগ, সাংসদ, বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget