এক্সপ্লোর

Nadia News: কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগ, সাংসদ, বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর

বিজেপি বিধায়কের দাবি, এইমসে ঠিকাদারের মাধ্যমে চুক্তিভিক্তিক নিয়োগ হয়েছে। রাজ্য সরকারের সমস্ত দফতরেও এভাবেই নিয়োগ হয়। এর সঙ্গে আমার পুত্রবধূ আবেদন করে চাকরি পেয়েছে।

কল্যাণী: SSC-র ধাঁচে কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি (Illegal) নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর। তদন্তে সিআইডি। নথি হস্তান্তর করল কল্যাণী থানার পুলিশ। সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের।

প্রভাব খাটিয়ে বিজেপির সাংসদ-বিধায়কদের আত্মীয়দের কল্যাণী এইমসে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি-রোধ আইন-সহ একাধিক ধারায় বিজেপি সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের দাবি: এইমসে ঠিকাদারের মাধ্যমে চুক্তিভিক্তিক নিয়োগ হয়েছে। রাজ্য সরকারের সমস্ত দফতরেও এভাবেই নিয়োগ হয়। এর সঙ্গে আমার পুত্রবধূ আবেদন করে চাকরি পেয়েছে। আমার এর সঙ্গে কোনও যোগ নেই।

কোথাও যদি একটিও বেআইনি কাজ করে, কাউকে বঞ্চিত করে বা টাকার বিনিময়ে কিছু করে থাকি, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। চ্যালেঞ্জ জানাচ্ছি। যদি প্রমাণ কেউ করতে পারে। শুধু দৃষ্টি ঘোরানোর জন্য তৃণমূল এটা করছে। প্রতিক্রিয়া জগন্নাথ সরকারের।

নতুন পদ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারির পরেও নিয়োগ হচ্ছে না কেন? প্রশ্ন তুললেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষার আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে কালীঘাট থানায় (Kalighat Police Station) দেওয়া হল স্মারকলিপি। 

SSC’র নিয়োগ বিতর্ক: উল্লেখ্য, SSC’র নিয়োগ বিতর্কের মধ্যেই গত ১৯ মে ৬ হাজার ৮৬১টি নতুন পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলশিক্ষা দফতর। যার মধ্যে শারীরশিক্ষা ও কর্মশিক্ষার জন্য তৈরি হয়েছে ১ হাজার ৬০০ পদ। কিন্তু সরকারি বিজ্ঞপ্তি জারির পরেও নিয়োগ হচ্ছে না কেন? এই প্রশ্ন তুললেন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত শারীরশিক্ষার ও কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি নিয়ে আন্দোলনকারীদের ৮ প্রতিনিধি বুধবার হাজির হন কালীঘাট থানায় (Kalighat Police Station)। দেওয়া হয় স্মারকলিপি। তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হস্তক্ষেপ করুন মুখ্যমন্ত্রী।

স্মারকলিপি গ্রহণ করে কালীঘাট থানা জানিয়েছে, আন্দোলনকারীদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে, এদিন SSC অফিসে গিয়ে সংরক্ষিত নথি খতিয়ে দেখল CBI-এর তদন্তকারী দল। বুধবার বেলা ১২টা নাগাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা সল্টলেকে SSC-র অফিস আচার্য সদনে যান। CBI সূত্রে খবর, তদন্তকারী দলে দু’জন সাইবার বিশেষজ্ঞ ও ডিজিটাল ডেটা সংরক্ষণ বিশেষজ্ঞ ছিলেন। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget