এক্সপ্লোর

Pollution : চারিদিকে উড়ছে ছাই, শ্বাসকষ্ট চরমে, দূষণে ভয়ঙ্কর হাল কলকাতার নাকের ডগায় এই এলাকার

ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের নীলা গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, দূষণের জেরে প্রাণ ওষ্ঠাগত হয়েছে তাদের। শ্বাসকষ্টজনিত সমস্যাতেও ভুগছেন অনেকে।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : এলাকা জুড়ে ছাইয়ের দাপট। গোটা বাড়ির ছাদ-উঠোন থেকে শুরু করে ধানক্ষেত, সবজিক্ষেতে ছাইয়ের পরত। 
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের নীলা গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, দূষণের জেরে প্রাণ ওষ্ঠাগত হয়েছে তাদের। শ্বাসকষ্টজনিত সমস্যাতেও ভুগছেন অনেকে।                                               

এলাকাবাসীর অভিযোগ, এই গ্রামের পাশেই পেপারমিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ। পরিস্থিতি এমন যে, বাড়ি ছেড়ে অন্যত্রও চলে যেতে বাধ্য হয়েছেন নূরপুর পঞ্চায়েতের নীলা গ্রামের একাধিক মানুষ। এমনকী স্থানীয় BDO, জেলাশাসক থেকে শুরু করে স্থানীয় রামনগর থানা, স্থানীয় বিধায়ক এমনকী দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। দূষণের কথা স্বীকারও করে নিয়েছে পেপারমিল কর্তৃপক্ষ। সংস্থার এইচ আর ম্যানেজার জানান, 'আমরা চেষ্টা করছি, সবাইকে সাথে নিয়ে প্ল্যান্টটা যাতে চলে এবং আপনাদের যে সমস্যাটা যাতে সমাধান করতে পারি। ++ খুব দ্রুত আমরা চেষ্টা করব এটা যাতে সমাধান হয়ে যায়।'                            

ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই নীলা গ্রাম, সেখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে, ফলতা বিধানসভা কেন্দ্রের আওতায় রয়েছে এই পেপারমিল। সেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। স্বপ্না মিদ্যা নামে এক বাসিন্দা বলেন, 'দূষিত জল, পচা গন্ধ। মাঝেমাঝে নীল, সাদা, কালো বিভিন্ন রঙের জল বেরোচ্ছে।  ৫-৭টা গ্রাম দূষিত হয়ে যাচ্ছে। চাষ হচ্ছে না।  যখন আমরা আন্দোলনের মাধ্যমে গেটের সামনে যাচ্ছি কোম্পানির, নিপন কোম্পানির পেপারমিল। যখন ওখানে যাচ্ছি, ওখান থেকে আমাদের তাড়া করছে।' গৌরী মণ্ডল নামে আরেক বাসিন্দার দাবি, 'আমার ৩টে ছেলে, ৩টে ছেলে সব বাড়ি ছেড়ে চলে গেছে, ছেলেপুলে নিয়ে।  নোংরার জন্য। টিকতে পারছে না।'                    

 এ প্রসঙ্গে ডায়মন্ডহারবারের SDO শুভ্রজিৎ গুপ্ত জানিয়েছেন, এর আগে ওই পেপারমিল কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার জন্য ১০ দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল। তা ইতিমধ্যেই অতিক্রান্ত। আরও ৫ দিনের ডেডলাইন দেওয়া হয়েছে তাদের। এর মধ্যে পদক্ষেপ না নিলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget