এক্সপ্লোর

Kolkata House Collapse: প্রবল বৃষ্টির মধ্যেই কলকাতায় পরপর ভাঙল বাড়ি, আহত তিন

Kolkata News: কলকাতা পুরসভা পুরনো বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল। আশেপাশের বাসিন্দারা এখান দিয়েই যাতায়াত করেন। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় তাঁরা আতঙ্কিত।

আবির দত্ত, কলকাতা: বৃষ্টিতে বিপর্যয়। প্রবল বৃষ্টির মধ্যে কলকাতায় ভেঙে পড়ল তিনটি পুরনো বাড়ির একাংশ। কয়েক ঘণ্টার ব্যবধানে জানবাজার এবং নারকেলডাঙা এলাকায় বাড়ি ভেঙে পড়ে। মুচিপাড়ার ঘটনায় আহত হয়েছেন তিনজন। 

একের পর এক নিম্নচাপ, লাগাতার বৃষ্টি। বিপর্যস্ত কলকাতা। এবার শহরে ভাঙল বাড়ি। বল বৃষ্টির মধ্যে কলকাতায় ভেঙে পড়েছে তিনটি পুরনো বাড়ি। সোমবার রাতে, কলকাতা পুরসভার কাছে জানবাজারে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ির একাংশ। কলকাতা পুরসভা পুরনো এই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল। মঙ্গলবার ভোরে নারকেলডাঙার রাজেন্দ্রলাল স্ট্রিটে একটি পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে। এই দুই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। অন্যদিকে, মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ মুচিবাড়ায় রাজকুমার বোস লেনে ভেঙে পড়ে আরও একটি পুরনো বাড়ির একাংশ। আহত হন ৩ জন। মুচিপাড়ার এক বাসিন্দা বলেন, "অনেক জোরে শব্দ হয়েছে। বাড়িটি পুরনো, ভাঙা হচ্ছিল। ৫-৬ জন শ্রমিক কাজ করছিলেন। ৩ জন আহত হয়েছেন।''

উত্তরবঙ্গেও চলছে একটানা ভারী বৃষ্টি। যার জেরে এদিন সকালে কালিম্পঙের তারখোলায় ১০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ধস নামে। পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় রাস্তা। কালিম্পং-এর সঙ্গে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি ও দার্জিলিঙের। অন্যদিকে, নাগাড়ে বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। বিপদসীমার ওপর দিয়ে জল বইছে। রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার জল।                       

উত্তর ও দক্ষিণবঙ্গের যখন এই পরিস্থিতি, তখন নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, উত্তর বাংলাদেশের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সক্রিয় মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বুধবার থেকে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা। এখনও পর্যন্ত বৃষ্টির পরিমাণে এগিয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। পরিসংখ্যান বলছে, দক্ষিণবঙ্গে ১৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। অন্যদিকে, স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে।               

সেরা শিরোনাম

India on Pakistan : পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
West Bengal News Live : মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
BJP News : TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
Rotten Meat Recover: ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং?
ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং ?

ভিডিও

Titagarh News | টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
Kolkata Waterlogged News | নিম্নচাপের জেরে জলমগ্ন গোটা শহর। কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে বিপত্তি
Food Safety News | অপরিচ্ছন্ন জায়গায় তৈরি হচ্ছে কেক, বিস্কুট, পাঁউরুটি ব্যবহার হচ্ছে ক্ষতিকারক রঙ
Titagarh News | প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Tangra - Big Boss News | ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযান। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget