এক্সপ্লোর

Kolkata International Airport: রানওয়েতে ওঠার মুখে গর্তে আটকে গেল চাকা, কলকাতা বিমানবন্দরে দীর্ঘ ক্ষণ আটকে রইল বিমান

Indigo Flight: ট্যাক্সিওয়ে হয়ে রানওয়ের দিকে ছুটতে শুরু করে বিমানটি। তখনই বিমানের চাকা ট্যাক্সিওয়ের গর্তে পড়ে যায়। 

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বিমানের উড়ানের সময় বিপত্তি কলকাতা বিমানবন্দরে (Kolkata International Airport)। রানওয়েতে ওঠার মুখে ট্যাক্সিওয়েতে (Airport Taxiway) থাকা গর্তে (Pothole) আটকে গেল বিমানের চাকা (Plane Wheel)। তার জেরে যাত্রী নিয়ে দীর্ঘ ক্ষণ আটকে রইল বিমানটি। শেষমেশ ট্র্যাক্টর এনে গর্ত থেকে বিমানের চাকা বার করা হয়। ফলে নির্ধারিত সময়ের অনেক পরে গন্তব্যের উদ্দেশে রওনা দেয় বিমানটি। 

শনিবার বিকেলে এই ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে। বিকেল ৪টে নাগাদ কলকাতা থেকে মুম্বই উড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগো (Indigo Flight) সংস্থার একটি বিমানের। যাত্রী, মালপত্র নিয়ে তৈরিই ছিল বিমানটি। নির্ধারিত সময়ে ট্যাক্সিওয়ে হয়ে রানওয়ের দিকে ছুটতে শুরু করে বিমানটি। তখনই বিমানের চাকা ট্যাক্সিওয়ের গর্তে পড়ে যায়। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, গর্তে চাকা আটকে যাওয়ায় কিছুতেই সামনের দিকে এগোতে পারছিল না বিমানটি। ফলে যাত্রীসমেত আটকে পড়ে। বেশ খানিক ক্ষণ ওই ভাবে আটকে থাকে বিমানটি। কিন্তু শত চেষ্টা করেও গর্ত থেকে চাকা বার করা যায়নি। এর পর বিমানবন্দর কর্তৃপক্ষ দু’টি ট্র্যাক্টর নিয়ে আসেন। তাতেই দীর্ঘ টানাপোড়েনের পর বিমানটি গন্তব্যের উদ্দেশে রওনা দিতে সক্ষম হয়। 

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দু’টি ট্র্যাক্টর এনে চাকা ধরে পিছনের দিকে টানা হয়। বেশ খানিক ক্ষণের চেষ্টায় গর্ত থেকে বেরিয়ে আসে চাকা। তার পর বিমানটিকে ঘুরিয়ে অন্য ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়েতে নিয়ে যাওয়া হয়। কিন্তু এতে প্রায় এক ঘণ্টা সময় পেরিয়ে যায়। ফলে নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা দেরিতে বিমানটি রওনা দেয়। 

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটি রওনা দিয়েছে মুম্বইয়ের উদ্দেশে। ওই গর্ত মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু কলকাতা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে কী ভাবে গর্তের সৃষ্টি হল, তা সকলের নজরই বা এড়িয়ে গেল কী করে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কার গাফিলতিতে এমন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget