এক্সপ্লোর

Kalighat News: কালীঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী-প্রাচীন বাড়ির একাংশ, কী পরিণতি ?

Building Collapse: আজ রাতে দোতলার একটা অংশ ভেঙে পড়েন। সেই আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।

সুদীপ্ত আচার্য, কলকাতা : কালীঘাটে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ৭৩ নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়া লেনে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। আজ রাতে হঠাৎই বাড়ির ওপরের অংশ ভেঙে পড়ে। 

স্থানীয় বাসিন্দা ও দমকল সূত্রে খবর, ভিতরে কেউ আটকে নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ৭৩ নম্বর ওয়ার্ডের এই বাড়িটি শতাব্দী-প্রাচীন। সেই বাড়ির দোতলার অংশে কেউ থাকতেন না। কিন্তু, নীচের অংশে অনেকেই থাকতেন। আজ রাতে দোতলার একটা অংশ ভেঙে পড়েন। সেই আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। বাড়ির একাংশ ভেঙে পড়ার আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে নীচের অংশের ভাড়াটেদের বের করে নেন। তারপর দোতলার বিস্তীর্ণ অংশ ভেঙে পড়ে বাড়িটির। এরপর স্থানীয় থানা এবং দমকলকর্মীদের খবর দেওয়া হয়। স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে এসেছেন। 

শহরে সাম্প্রতিককালের বিপত্তি-

দিনকয়েক আগে আর জি কর হাসপাতালের নিউ সার্জারি ওটি-র ফলস সিলিং ভেঙে বিপত্তি বাধে। ফলস সিলিং ভেঙে পড়ায় অপারেশনের কাজ ব্যাহত হয়। গত কয়েক মাস ধরে ফলস সিলিংয়ের অবস্থা খারাপ ছিল বলে অভিযোগ জানান জুনিয়র চিকিৎসকরা। এই ঘটনায় আবারও হাসপাতালের পরিকাঠানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। 

সার্জারি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিউ সার্জারি ওটি-র ফলস সিলিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় কেউ আহত না হলেও, অস্ত্রোপচারের কাজ ব্যাহত হয়। হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, নিউ সার্জারি ওটি-র ভয়ঙ্কর পরিস্থিতির কথা একাধিক বার জানানো হয়েছিল কর্তৃপক্ষকে। সংস্কারের কাজ শুরু হবে বলে জানানো হলেও, সেই কাজ শুরু হয়নি। সেই আবহেই এই বিপত্তি। 

গত এপ্রিল মাসে বউবাজারে (Bowbazar House Collapse) ভেঙে পড়ে পুরনো বাড়ির একাংশ। রামকানাই অধিকারী লেনে একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। কাজ চলাকালীন পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে।

গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে ১২ জনের প্রাণহানির পরেও ফেরেনি হুঁশ। বিরাটির শরৎ কলোনিতে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হয়েছে পাশের বাড়ির বাসিন্দা এক মহিলার। পিকনিক গার্ডেনে অবৈধ বহুতলের চাঙড় ভেঙে পড়ে দুর্ঘটনায় আহত হয়েছেন এক জন। শহরে একের পর এক বহুতল-বিপর্যয়ের ঘটনা ঘটেই চলেছে।

বউবাজারে পুরনো বাড়ি ভাঙার সময় ভেঙে পড়ে পাশের বাড়ির দেওয়াল। এলাকায় আতঙ্ক ছড়ায়। আশপাশের কয়েকটি বাড়িতে বড় বড় ফাটল ধরে বলেও অভিযোগ ওঠে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget