এক্সপ্লোর

Kasba Student Molestation : 'পাপের হাত থেকে বাঁচবেন না',হুঁশিয়ারি সুকান্তর,'ইস্যু টেক আপ করছি,বড় জিনিস হবে' হুঙ্কার শুভেন্দুর

আর জি কর কাণ্ডের এক বছরের মধ্যে এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে সারা রাজ্যে। ফের প্রশ্নের মুখে কলেজ ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা। 

কলকাতা : দক্ষিণ কলকাতার কলেজে 'গণধর্ষণে'র ভয়ঙ্কর অভিযোগ। কলেজ ক্যাম্পাসের মধ্যে ভর সন্ধেবেলা ঘটে ভয়াবহ নির্যাতন। অভিযোগ নির্যাতিতার। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশের জালে অভিযুক্ত তিন জন। পুলিশ সূত্রে খবর, ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তনী, তিনি আবার শাসক দলের ছাত্র সংগঠনের প্রাক্তন নেতা, অধুনা শাসক দলের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ। দাবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র  আইন প্র্যাকটিস করেন আলিপুর আদালতে । ধৃত জাইব আহমেদ কলেজের ও প্রমিত মুখোপাধ্যায়ও কলেজের বর্তমান পড়ুয়া। আর জি কর কাণ্ডের এক বছরের মধ্যে এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে সারা রাজ্যে। ফের প্রশ্নের মুখে কলেজ ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা। 

এই ঘটনায় ইতিমধ্যেই সরকারের তীব্র সমালোচনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গিয়েছে দিঘাতে। লোক তো নেই দিঘায় । জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে। এই মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি। খুব বড় জিনিস হবে।' শুভেন্দু আরও বলেন, এই অ্যারেস্টও লোক দেখানো, এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। 

অন্যদিকে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, অভয়াকাণ্ডের পর আবার এক কলেজে মধ্যে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। যারা অভিযুক্ত, তাদের মধ্যে একজন ওই কলেজেরই প্রাক্তনী, স্টাফ ! সুকান্ত বলেন, 'খোঁজ নিয়ে দেখুন, যারা অভিযুক্ত তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত। আর জি কর কাণ্ডের পর প্রমাণিত হয়ে গিয়েছে কলেজে শিক্ষাকেন্দ্রগুলির কোনও নিরাপত্তা নেই। ' সুকান্ত মজুমদার আরও বলেন, 'মুখ্যমন্ত্রী যতই রথ টানুন না কেন...কালীগঞ্জে মেয়েকে বোমা মেরে খুন করা হচ্ছে, মেয়েদের ইজ্জত লুঠ করা হচ্ছে..আর জি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হল...এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না'

এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যও। 'কসবার ঘটনা নিন্দনীয়, অসহনীয়। দ্রুত গ্রেফতারির জন্য প্রশাসনকে ধন্যবাদ। বাংলা বলেই এত দ্রুত গ্রেফতার হয়। গলায় মালা পরিয়ে সম্বর্ধিত করা হয় না। কোন বর্বর ব্যক্তি কোন মুহূর্তে বর্বরোচিত আচরণ করবেন তার আগাম ইঙ্গিত পাওয়া কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে দেখার বিষয়, নির্দিষ্ট রাজ্যের প্রশাসন আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে, নাকি অপরাধীদের পাশে', কসবার ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের সোশাল মিডিয় সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের।  

পুলিশ সূত্রে খবর,  ন্যাশনাল মেডিক্যালে অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। নমুনা সংগ্রহে গিয়েছে ফরেন্সিক টিম। ধৃত তিন জনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।   

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget