এক্সপ্লোর

South Kolkata Rape Case: 'মাথায় প্রশাসকের হাত থাকলে দুর্নীতিগুলো ঘটতেই থাকবে,' কসবাকাণ্ডে সরব আরজি করের নিহত নির্যাতিতার মা

RG Kar Case: আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া অভয়ামঞ্চ শুক্রবার পথে নামল আইনের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে।

কলকাতা: আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া অভয়ামঞ্চ শুক্রবার পথে নামল আইনের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে। কসবা থানার সামনে এদিন শান্তিপূর্ণ অবস্থান করেন তারা। কসবা থানার সামনে প্রতিবাদ দেখান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। গোটা ঘটনায় মুখ খুলল আর জি কর মেডিক্য়ালে নিহত নির্যাতিতার পরিবারও। 

আর জি কর মেডিক্যাল কলেজের পর এবার সাউথ ক্য়ালকাটা ল' কলেজ। চিকিৎসকের পর এবার আইনের পড়ুয়া। এই প্রেক্ষাপটে আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া অভয়ামঞ্চ শুক্রবার পথে নামল আইনের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে। এবিষয়ে সরব হয়েছেন আরজি করের নিহত তরুণী চিকিৎসকের পরিবারও। অভয়ার মা বলেন, "আরজি কর যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটার জন্যই তো এত প্রতিবাদ, এত আন্দোলন হয়েছিল। কিন্তু লাভ কী হল? সেই তো ঘটনা ঘটেই যাচ্ছে। প্রশাসক যদি দুর্নীতি যারা করে তাদের মাথায় হাত রেখে দেয় তাহলে দুর্নীতিগুলো ঘটতেই থাকবে। যারা এই ধরনের অপরাধের সঙ্গে জডিত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমার মেয়ের প্রায় এক বছর হতে গেল, একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খুন হয়েছে, ধর্ষণ করা হয়েছে তাকে। আমরা এখনও আসল অপরাধীদের খুঁজেই পাইনি। সরকারি মদতেই তারা লুকিয়ে আছে। তাদের মাথায় সরকারের হাত আছে।''

সাউথ ক্য়ালকাটা ল' কলেজের ঘটনায় অনেকেই আর জি করকাণ্ডের ছায়া দেখতে পাচ্ছেন। আর জি কর কাণ্ডের সময় প্রশ্ন ওঠে, ভোররাতে অত্য়াচারের এত ঘণ্টা পর কেন সকাল ৯টায় নির্য়াতিতার দেহ উদ্ধার হল? কেন আগে থেকে কেউ খোঁজ নেয়নি? সাউথ ক্যালকাটা ল'কলেজের ক্ষেত্রে প্রশ্ন উঠছে, দুপুর ২টোয় কলেজের পঠনপাঠন শেষ হয়, সেখানে রাত প্রায় ১১টা পর্যন্ত এই অত্য়াচার চলল, অথচ কেউ কিছুই জানল না? আর জি করকাণ্ডের সঙ্গে সাউথ ক্য়ালকাটা ল' কলেজের ঘটনায় অবস্থানগত সাদৃশ্যও রয়েছে। আর জি কর কাণ্ডের ইমার্জেন্সি বিল্ডিং-এ গোটা ঘটনা সংগঠিত হয়। যেখানে সারাক্ষণ মানুষের আনাগোনা। সাউথ ক্য়ালকাটা ল' কলেজের যে ঘরে এই অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ, তা একেবারে কলেজের মূল গেটের সামনে।                  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget