এক্সপ্লোর

kolkata law college: কসবাকাণ্ডে এবার গ্রেফতার নিরাপত্তারক্ষী, 'গণধর্ষণের সময়' কী করছিলেন তিনি? সামনে বড় তথ্য

Kolkata Kasba Law College Arrest : কেনই বা তিনি জেনেশুনে মুখ বন্ধ রাখলেন তিনি? কেনই বা পরদিনই তিনি কলেজ কর্তৃপক্ষকে জানাননি? ভয়ে নাকি আরও কিছু চাপ ছিল? 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিলেন তিন জন।  এবার গ্রেফতার নিরাপত্তারক্ষী। নির্যাতিতার অভিযোগ ছিল, নিরাপত্তারক্ষীর কাছে সাহায্য চেয়েও পাননি।কেন নিরাপত্তারক্ষী সাহায্যে এগিয়ে আসেননি ? কেনই বা তিনি জেনেশুনে মুখ বন্ধ রাখলেন তিনি? কেনই বা পরদিনই তিনি কলেজ কর্তৃপক্ষকে জানাননি? ভয়ে নাকি আরও কিছু চাপ ছিল? 

অভিযোগকারিণীর বয়ান অনুসারে, তরুণীকে সাহায্য করার পরিবর্তে গার্ড রুম থেকে চলে যান নিরাপত্তারক্ষী।  তিনি উল্টে অভিযুক্তদেরই সাহায্য করেছিলেন বলে নির্যাতিতা অভিযোগ করেন।  পুলিশ সিসিটিভি ফুটেজে এই নিরাপত্তারক্ষীকে সেখানে দেখেছেন। তাহলে তাঁকে সক্রিয় হতে দেখা যায়নি কেন, উঠছে প্রশ্ন। 

প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিল নিরাপত্তারক্ষীর ভূমিকা। ধৃত ৩ জনকে জেরা করে নিরাপত্তারক্ষীর কথা জানা যায়। বুধবার ঘটনার সময় ডিউটিতে ছিলেন নিরাপত্তারক্ষী। কেন তিনি বাধা দেননি? নির্যাতিতাকে বাঁচানোর চেষ্টা করেননি কেন? ঘটনার কথা কলেজ কর্তৃপক্ষকেই বা কেন জানাননি? এ নিয়ে  দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর  কসবা থানার পুলিশ গ্রেফতার করে আইন কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে। পিনাকী আদতে খড়দার বাসিন্দা, কসবায় ভাড়া থাকতেন। কসবাকাণ্ডে নিরাপত্তারক্ষীকে নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। 

সূত্রের খবর, ওই বেসরকারি নিরাপত্তা এজেন্সির সঙ্গে কলেজের চুক্তি বাকি ছিল আর কয়েক মাসের। তাই কি আর ঝামেলায় জড়াতে চাননি পিনাকি ? নাকি একটাই ক্ষমতাশালী মনোজিৎরা যে সব জেনেও মুখে রা -কাটতে পারেননি তিনি? খতিয়ে দেখা হচ্ছে ।

তবে কলেজের নিরাপত্তা এজেন্সির কর্ণধারের অভিযোগ, চোখের ইশারায় গার্ডরুম থেকে বেরিয়ে যেতে বলত মনোজিৎ। তাঁর 
ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে হত নিরাপত্তারক্ষীদের। তাঁর প্রশ্ন, 'ইউনিয়ন রুমের ভিতরে হকিস্টিক, লোহার রড থাকবে কেন'? অভিযোগ, 'মনোজিতের দাদাগিরি আগেও চলত, কেউ কোনও প্রতিবাদ করেনি'।

এর আগে  ঘটনায় মূল অভিযুক্ত কলেজের TMCP-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট মনোজিৎ মিশ্র (৩১) সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা হলেন তৃতীয় সিমেস্টারের পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় (২০) এবং জাহিদ আহমেদ (১৯)। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কসবার তালবাগান থেকে মনোজিৎ ও জাহিদকে গ্রেফতার করা হয়। পরে ধরা পড়েন প্রমিত।   মনোজিৎ বর্তমানে কলেজের অস্থায়ী কর্মী। এবং আলিপুর আদালতে প্র্যাকটিস করেন।   

অভিযোগ, সন্ধে সাড়ে ৭টা নাগাদ জোর করে নিয়ে যাওয়া হয় ইউনিয়ম রুমের পাশের ঘরে। সেখানে কুপ্রস্তাব দেওয়া হয়। রাজি না হওয়ায় রাত ১০টা ৫০ পর্য়ন্ত যৌন নির্যাতন চালান মনোজিৎ। ওই সময় বাইরে পাহারা দিচ্ছিলেন প্রমিত ও জাহিদ। নিরাপত্তারক্ষীর থেকে কোনও সাহায্যই পাওয়া যায়নি।           

 

সেরা শিরোনাম

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক

ভিডিও

Kunal Ghosh | শনি ও রবি, পরপর দুদিন কুণাল ঘোষের উপর হামলা, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন
SRFTI Clash News | সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অশান্তির ঘটনা
Gyanesh Kumar News | দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনকে হাতিয়ার করে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ছড়াচ্ছে বিক্ষোভ
TMC Symbol News | পুরভোটেও EVM-এ থাকছে না জোড়াফুল। সুপ্রিম কোর্টেও ধাক্কা মমতার
BJP News | ওয়ার্ডের সবাই চেয়েছিল যে তিনি কাউন্সিলর হবেন। তার আগেই খুন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget