এক্সপ্লোর

Kolkata News : 'চালচলন খারাপ, মায়ের চুরি করার অভ্যেস', কুমোরটুলিকাণ্ডের ২ মহিলাকে নিয়ে তিতিবিরক্ত পড়শিরাও

১১ ফেব্রুয়ারি ফাল্গুনির ভাড়াবাড়িতে আসেন পিসি শাশুড়ি সুমিতা। অভিযোগ, সোমবার পারিবারিক বিবাদের জেরে পিসি শাশুড়িকে ধাক্কা মারেন ফাল্গুনি।

কলকাতা : মঙ্গলবার সকালে গা শিউরে ওঠা ঘটনা কলকাতায় । আহিরিটোলে-কুমোরটুলির মতো জনবহুন গঙ্গার ঘাটে গিয়ে খুন করা দেহ লোপাট করে দিতে গিয়েছিল মা-মেয়ে। পরিকল্পনা ভেস্তে যায় স্থানীয়দের চোখে পড়ে যাওয়ায়। দেহভর্তি ট্রলি ব্যাগ সহ গঙ্গার ঘাটে পৌঁছায় তারা। ভারী ট্রলি টেনে আনতে পারছিল না। চারিদিকে পচা-দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। সন্দেহ হতেই ঘিরে ধরেন স্থানীয়রা , খবর দেওয়া হয় পুলিশে। এরপরেই হয় ঘটনার পর্দাফাঁস।                        

 পুলিশ সূত্রে খবর, আটক আরতি ঘোষ ও ফাল্গুনি ঘোষ সম্পর্কে মা-মেয়ে।মৃতের নাম সুমিতা ঘোষ। সুমিতা আরতির মেয়ে ফাল্গুনির পিসি শাশুড়ি।  তাঁরা কিছুদিন ধরেই ভাড়া থাকতেন মধ্যমগ্রামের বিদেশপল্লিতে। তবে পড়শিদেরও তাদের সম্পর্কে ধারণা ভাল নয়। মা-মেয়ে দুজনেরই 'হাঁটা-চলা, হাব-ভাব, স্বভাব-গতিক ভাল ছিল না' বলেই জানালেন কয়েকজন প্রতিবেশী। পুলিশের দাবি, অসমের জোড়হাটের বাসিন্দা বছর ৫৫-র সুমিতা স্বামীর সঙ্গে থাকেন না। অন্যদিকে, ফাল্গুনিরও স্বামীর সঙ্গে বনিবনা নেই। তাই মাকে নিয়ে থাকেন মধ্যমগ্রামের বীরেশপল্লিতে দেড় বছর হল ভাড়া থাকা শুরু করেন ফাল্গুনি। ১১ ফেব্রুয়ারি ফাল্গুনির ভাড়াবাড়িতে আসেন পিসি শাশুড়ি সুমিতা। অভিযোগ, সোমবার পারিবারিক বিবাদের জেরে পিসি শাশুড়িকে ধাক্কা মারেন ফাল্গুনি। কিছুক্ষণের জন্য অচৈতন্য হয়ে পড়লেও সুমিতার জ্ঞান ফেরার পর, ফের বচসা শুরু হয়। তখন পিসি শাশুড়ির মুখে ইট দিয়ে মারেন ফাল্গুনি। সংজ্ঞাহীন হয়ে পড়লে সুমিতাকে ট্রলি ব্যাগে পুরে ফেলেন ফাল্গুনি ও তাঁর মা আরতি। এরপর ট্যাক্সিতে করে সুমিতার দেহ নিয়ে আসা হয় কুমোরটুলি ঘাটে। প্রমাণ লোপাটে গঙ্গায় দেহ ফেলার ছক ছিল। তার আগেই স্থানীয়দের হাতে ধরা পড়ে যান মা-মেয়ে। 

পড়শিদের অভিযোগ, ফাল্গুনি মাঝে মধ্যে বেরোতেন বাড়ি থেকে। কী করতেন, তা জানা নেই। বাড়িতে নানারকমের লোকজনের আনাগোনা ছিল। তা নিয়ে আপত্তির কথাও জানান পড়শিরা। তবে তাতে কর্ণপাত করেননি মা-মেয়ে, দাবি এমনটাই। এছাড়া মা-আরতির স্বভাব নিয়েও পড়শিদের অভিযোগ রয়েছে। তাদের হাতটান ছিল। লোকের বাড়ি ঢুকে পড়া, চুরি করার অভ্যেস ছিল তার, দাবি এক প্রতিবেশীর। মোটের উপর মা-মেয়েকে নিয়ে কেউ ভাল কথা বলেননি।  

আরও পড়ুন : সাতসকালে দুলে উঠল কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা, ভূমিকম্প বঙ্গোপসাগরের গভীরে             

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget