এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি

Buddhadeb Health Update: কেমন আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ? আজ ফের হবে সোয়ালো অ্যাসেসমেন্ট টেস্ট।

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর (Buddhadeb Bhattacharjee) শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। মূলত গত কয়েক দিন ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর  শারীরিক অবস্থা নিয়ে টানাপোড়েন চলছে। আর এরই মাঝে বামেদের পাশাপাশি বিরোধী দলের প্রায় প্রত্যেক হেভিওয়েট নেতা-মন্ত্রীরাই, 'বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থভাবে বাড়ি ফিরুক' বলে আরোগ্য কামনা জানিয়েছেন। আর সকলের প্রার্থনায় এবার এল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের উন্নতির খবর।

বুদ্ধবাবুর শরীরের সমস্ত প্যারামিটার ইতিবাচক: সূত্র

সূত্র মারফত জানা গিয়েছে, 'ফুসফুসে সামান্য জল, উদ্বেগের কারণ নেই, জানা গেল পরীক্ষায়। অক্সিজেনের মাত্রায় সামান্য হেরফের করা হতে পারে। আজ ফের হবে সোয়ালো অ্যাসেসমেন্ট টেস্ট। রাইলস টিউব ছাড়া বুদ্ধবাবুকে নরম খাবার দেওয়া যাবে কিনা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বুদ্ধবাবুর শরীরের সমস্ত প্যারামিটার ইতিবাচক।'

'ওনাকে শ্রদ্ধা করি'

সম্প্রতি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেছিলেন,' আমার হৃদয়ের অন্তস্থল থেকে বলছি, আমি ওনাকে শ্রদ্ধা করি। ওনার শিক্ষাগত যোগ্যতাকে আমি মানি। এবং সবথেকে বড় কথা, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে বলা যেতেই পারে, এসমাজে হায়, সব কিছু ভাই, পাওয়া যায় ভাড়া, শুধু সোজা নির্ভিক শিরদাঁড়া ছাড়া। বুদ্ধদেব ভট্টাচার্যের শিরদাঁড়া আছে, এবং ভবিষ্যতেও যারা রাজনীতি করবে, তারাও যেনও মনে রাখে সব রাজনীতিবিদ, শিরদাঁড়া বিক্রি করে রাজনীতি করে না। এবং আজীবন বামপন্থী।

'বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষ, আজকের রাজনীতিতে বিরল'

তিনি আরও বলেছিলেন,' জ্যোতিবাবু বুঝতে পেরেছিলেন, দলবদল করলে হয়তো প্রাইম মিনিস্টার হওয়া যেতে পারে। কিন্তু না, যাবার সময় বুকে লাল পতাকাই নিয়ে গিয়েছেন। এজন্যই বামপন্থীদেরকে আমি সম্মান করি। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষ, আজকের রাজনীতিতে বিরল, তাঁদের প্রয়োজনীয়তা এত বেশি, এই মুহূর্তে আজকের এই ছেলেমেয়েদের কাছে , যারা রাজনীতি করছে, তাঁদের নতুন করে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষকে মডেল করা উচিত।'

আরও পড়ুন, 'চাকরি হোক, মমতা চান না', মন্তব্য শুভেন্দুর

'বুদ্ধদেব ভট্টাচার্য যেনও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন'

অপরদিকে, সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যান বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, 'পরিস্থিতিটা কিছুটা হলেও উন্নতি হয়েছে। এটাই আমাকে প্রাথমিকভাবে বলা হয়েছে। বাকিটা চিকিৎসকদের উপর আমাদের ভরসা রাখা উচিত। যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি, তাঁরা ভগবানের কাছে প্রার্থনা করব। এইরকম একজন সৎ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের জনমত নির্বিশেষে মানুষের শ্রদ্ধার ব্যাক্তি তিনি যেনও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।'

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গরুবোঝাই ট্রাক আটকালেন বিজেপি বিধায়ক
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গরুবোঝাই ট্রাক আটকালেন বিজেপি বিধায়ক
Fire News : বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
Kalyan Banerjee : 'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget