এক্সপ্লোর

Kolkata News: বজবজে উদ্ধার প্রচুর বোমার মশলা, ধৃতদের মধ্য়ে RSS-BJP কর্মী, মহেশতলা যোগ দেখছে পুলিশ

Maheshtala Incident: গতকাল গোষ্ঠী সংঘর্ষে তেতে ওঠে শহরতলির মহেশতলা।

কলকাতা: মহেশতলার ঘটনাকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর সেই আবহেই প্রচুর বোমার মশলা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় নবীনচন্দ্র রায় নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে, যিনি RSS এবং বিজেপি-র কর্মী বলে জানা গিয়েছে। ধৃত নবীনচন্দ্র রবীন্দ্রনগরেরই বাসিন্দা বলে জানা গিয়েছে। মহেশতলার ঘটনার প্রতিশোধ নিতেই বোমার মশলা মজুত করা হয়েছিল বলে অভিযোগ পুলিশের। সবমিলিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। (Kolkata News)

গতকাল গোষ্ঠী সংঘর্ষে তেতে ওঠে শহরতলির মহেশতলা। সেই ঘটনা নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ডায়মন্ড হারবার পুলিশ। সেখানে জানানো হয়, বজবজ থানায় গতকাল ১৬৮/২৫ একটা মামলা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত পৌনে ৯টা নাগাদ আমাদের বজবজ থানা প্রচুর পরিমাণ বোমার মশলা উদ্ধার করে। তিনটি মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে যাচ্ছিল। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ সোডিয়াম পাওডার, ১০ কেজির উপর অ্যালুমিনিয়াম পাওডার, ফসফরাস ডাস্ট, রেড সালফার এবং আয়রন ডাস্ট উদ্ধার হয়। এগুলি বোমা তৈরির কাজে লাগে বলে জানানো হয়েছে। ওই পরিমাণ মশলা দিয়ে কত বোমা তৈরি করা যেত, তা হিসেব করা হচ্ছে। (Maheshtala Incident)

গোটা ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে নবীনচন্দ্র সক্রিয় RSS ও বিজেপি কর্মী বলে নিজের পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুধু তাই নয়, রামনবমীতে বাটা মোড়ে পুলিশের ব্যারিকেড দেওয়া ঘিরে যে অশান্তি হয়, সেখানে নবীন উপস্থিত ছিলেন, পুলিশের ব্যারিকেড ছুড়ে ফেলতে দেখা যায় তাঁকে। কিন্তু কোথা থেকে বোমার মশলা এল, ঠিক কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মহেশতলায় যে অশান্তি বাধে, তার সঙ্গে এই বোমার মশলা উদ্ধারের ঘটনার সংযোগ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাতে বজবজ থেকে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। যদিও এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, "পুলিশকে বলতে চাই, রাজনীতি করতে চাইলে উর্দি খুলে ফেলুন। তৃণমূলের নেতাদের মতো হাওয়াই চটি হাতে নিয়ে রাজনীতি করুন। ক্ষমতা থাকলে রাস্তায় নেমে রাজনীতি করুন, পুলিশের উর্দি পরে নয়। তুলসি গাছ উৎপাটিত RSS-এর লোক করেছে? তুলসিমঞ্চ RSS তুলেছে? তুলেছে পুলিশ। RSS যদি মনে করে, আমি বলব, পুলিশের বিরুদ্ধে মানহানির মামলার করুন। রাহুল গাঁধীকেও কোর্টে ক্ষমা চাইতে হয়েছে। পুলিশকেও ক্ষমা চাইতে হবে।"

এদিন সাংবাদিক বৈঠকে ব্যর্থতার কথাও কার্যত মেনে নেন পুলিশ জেলার অতিরিক্ত সুপার মিতুন দে। হিন্দু-মুসলিম ধর্মান্ধদের বাড়াবাড়ি, পুলিশের ব্যর্থ, এই তিনের জেরেই গতকাল মহেশতলায় অশান্তি হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, "নিয়ন্ত্রণ করা হয়েছে। এতগুলো মামসা হয়েছে, গ্রেফতার হয়েছে। নীচুস্তরের পুলিশের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হচ্ছে। হিন্দু ধর্মান্ধ, মুসলিম ধর্মান্ধদের বাড়াবাড়ি আছে। সবকিছুর ফলশ্রুতি এটা।" যথেষ্ট সংখ্য়ক পুলিশও ছিল না বলে মানেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget