এক্সপ্লোর

Regent Park News: রিজেন্ট পার্কে ব্যক্তির রহস্যমৃত্যু, নেপথ্যে NRC আতঙ্ক? দাবি পরিবারের

Kolkata News: পরিবার সূত্রে খবর, একটি বেসরকারি স্কুলে কর্মরত ছিলেন দিলীপকুমার সাহা। রবিবার সকালে নিজের ঘর থেকে উদ্ধার হয় প্রবীণের ঝুলন্ত দেহ।

কলকাতা: কলকাতায় রিজেন্ট পার্ক এলাকায় এক ব্যক্তির রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। পাশে মিলল সুইসাইড নোট। পরিবারের দাবি, বাংলাদেশে ফেরানোর আতঙ্কে আত্মহত্যা করেছেন প্রাক্তন স্কুল শিক্ষক দিলীপকুমার সাহা। 

রিজেন্ট পার্ক থানায় এলাকায়, অস্বাভাবিক মৃত্য়ু হয়েছে এক ব্য়ক্তির। বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে, দিলীপকুমার সাহা (৬০) নামে, প্রবীণের ঝুলন্ত দেহ। ভোটার তালিকায় বিশেষ সংশোধন ও NRC নিয়ে যখন সব মহলে জোর চর্চা চলছে, তখন এই মৃত্য়ু নিয়ে মারাত্মক আশঙ্কা করছে মৃতের পরিবার। তাদের দাবি, বৈধ পরিচয় পত্র থাকা সত্ত্বেও, তাঁকে বাংলাদেশে পাঠানো হতে পারে, এই আশঙ্কায় ভুগছিলেন তিনি। তাহলে কি সেই আতঙ্কেই আত্মহত্য়া? উঠছে প্রশ্ন। 

পরিবার সূত্রে খবর, একটি বেসরকারি স্কুলে কর্মরত ছিলেন দিলীপকুমার সাহা। রবিবার সকালে নিজের ঘর থেকে উদ্ধার হয় প্রবীণের ঝুলন্ত দেহ। বারবার ডাকাডাকি করেও দিলীপ কুমার সাহা যখন সাড়া পাওয়া যাচ্ছিল না, প্রতিবেশীরা আসে। দরজা ভাঙে। দেখে ঝুলন্ত দেহ। পরিবার অভিযোগ করছেন, দিলীপ সাহা কিছুদিন ধরে আতঙ্কের মধ্য়ে ছিলেন, ছোটবেলায় বাংলাদেশ থেকে এসেছিলেন। বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত ছিলেন। ওঁকে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সেই কারণে আত্মহত্য়া করেছেন বলে পরিবার অভিযোগ করছে। মৃত ব্য়ক্তির স্ত্রী আরতি সাহা জানিয়েছেন, "ওই যে NRC, NRC করছে, আর কিচ্ছু না।বাংলাদেশে পাঠিয়ে দেবে এই ভয় ওঁর। উনি বাংলাদেশ থেকে এসেছে তো। ছোটবেলায়, ছোটবেলায় এসেছে। ৭২-এ এসেছে। ছোটবেলায়। এখন সেটা নিয়ে তাঁর ভয়, যদি আমাকে নিয়ে যায় বাংলাদেশে, তাহলে তো আমি ওখানে থাকব না। ওখানে আমি কোথায় থাকব? কোথায় আমাকে নিয়ে যাবে, তারপরে যে কোথায় নিয়ে রাখে, সেইসবের চিন্তা করতে করতে...আমাদের খালি বলত, তোমরা থাকবে। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমাকে ওখানেই পাঠিয়ে দেবে। আমাকে ওখানেই ওরা পাঠিয়ে দেবে।''

পরিবারের দাবি, ৭২ সালে বাংলাদেশ থেকে এদেশে চলে আসে তাঁর পরিবার। সম্প্রতি ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে বেশ আশঙ্কায় ছিলেন ওই ব্য়ক্তি। যদি নিজেকে এদেশের বৈধ নাগরিক বলে প্রমাণ করতে না পারেন, সেই আশঙ্কায় ভুগছিলেন বলে দাবি করেছে পরিবার। সেই আশঙ্কাতেই এই চরম পরিণতি? মৃত ব্য়ক্তির দিদি সুষমা সাহার অভিযোগ, "ভাই অনেক ছোটবেলায় বাংলাদেশ থেকে এসেছে। বিয়ে করেছে এখানে। টেনশনে শুকিয়ে গেছিল। শুকিয়ে কাঠ হয়ে গেছিল। দেখ্ না দিদি, আমাকে বাংলাদেশ পাঠাবে, আমি বলছি, তোকে কে বলছে বাংলাদেশে পাঠাবে?''


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget