এক্সপ্লোর

Kolkata News: ম্যানহোল পরিষ্কার করতে নেমে তলিয়ে গেলেন ৩ শ্রমিক, লেদার কমপ্লেক্সে উত্তেজনা, শুরু উদ্ধারকার্য

Leather Complex: রবিবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে।

কলকাতা: কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন KMDA-র তিন শ্রমিক। ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমে প্রথমে একজন তলিয়ে যান। দীর্ঘ ক্ষণ তিনি উঠছেন না দেখে বাকি দু'জন তাঁর খোঁজে হাইড্রেনে নামেন। সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে রয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। (Kolkata News)

রবিবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, প্রথমে এক শ্রমিক ম্যানহোলে নামেন। দীর্ঘ ক্ষণ তিনি উঠছেন না দেখে বাকিরা ম্যানহোলে নামেন। তাঁরাও তলিয়ে যান। তিন জন ম্যানহোলে পড়ে যাওয়ার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গিয়েছে। নীচে থেকে কোনও শব্দও পাওয়া যাচ্ছে না। তাই আশঙ্কা গাঢ় হচ্ছে। কিন্তু আশা ছাড়ছেন না কেউ। তাই জোরকদমে উদ্ধারকার্য চলছে। স্থানীয় কর্মী, দমকল বিভাগ কলকাতা পুলিশের একটি দল উদ্ধারকার্য চালাচ্ছে। দড়ি বেঁধে নামানো হয়েছে এক উদ্ধারকর্মীকে। বাঁশ বেঁধে সাপোর্ট তৈরি করা হয়েছে। (Leather Complex)

ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। কিন্তু উদ্ধারকার্য চালাতে সমস্যা হচ্ছে। কারণ যে ম্যানহোলে তলিয়ে গিয়েছেন তিন শ্রমিক, সেটি প্রায় ১০ ফুট গভীর। পাশাপাশি, বিভিন্ন রাসায়নিকের তীব্র দুর্গন্ধ ভেসে আসছে। বিষাক্ত গ্যাসও থাকতে পারে বলে আশঙ্কা। তাই উদ্ধারকার্য চালাতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। 

তিন শ্রমিককে ফারজেম, হাসি এবং সুমন পোদ্দার নামে চিহ্নিত করা গিয়েছে। জানা গিয়েছে, প্রথমে ফারজেম ম্যানহোলে নামেন। তিনি ফিরছেন না দেখে হাসি নামেন। তিনিও পিরছেন না দেখে নামেন সুমন। তিন জনই ফিরছেন না দেখে বাকি শ্রমিকরা স্থানীয়দের জানান। খবর যায় লেদার কমপ্লেক্স থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং স্থানীয় মানুষজন।

কিন্তু ওই তিনজন যেভাবে ম্যানহোলে আটকে গিয়েছেন, তাতে উদ্বিগ্ন সকলে। ট্যানারি অঞ্চলের সমস্ত বর্জ্য ওই ম্যানহোল দিয়েই নিষ্কাশন করা হয়। ভিতরে বিষাক্ত গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। তাই তাঁরা কী অবস্থায় রয়েছে, বুঝে উঠতে পারছেন না কেউ। শুধু তাই নয়, প্রচুর জল জমে ছিল। তার পর উদ্ধারকার্য শুরু করা সম্ভব হয়। 

ঘটনাস্থলে ভিড় জমা হয়েছে। ম্যানহোলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। শ্রমিকদের সরানো হচ্ছে পুলিশের তরফে। নিখোঁজ তিন শ্রমিকের পরিচয় জানার কাজ শুরু হয়েছে। যোগাযোগের চেষ্টা চলছে তাঁদের পরিবারের সঙ্গে। তিন শ্রমিককে উদ্ধার করে এনে যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠানো যায়, তার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় কর্মীরা জানিয়েছেন, সকলেই উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন। বিধায়ককে জানানো হয়েছে, তিনিও পরিস্থিতি খতিয়ে দেখছেন। ওই ম্যানহোল দীর্ঘদিনের। অনেক দিন পরিষ্কার হয়নি। তাই ওই তিন জন শ্রমিক নেমেছিলেন। তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও, কলকাতা লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মারা যাওয়ার ঘটনা সামনে আসে। আবারও এই ঘটনা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন শ্রমিকদের ম্যানহোলে নামানো অব্যাহত রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget