এক্সপ্লোর

Kolkata Metro Services on Dol Yatra : মেট্রোর সময়ে বড় পরিবর্তন, দোলের দিন কখন পাবেন মেট্রোরেল ? রাতের স্পেশাল পরিষেবা মিলবে ?

Metro Services: ১৪ মার্চ শুক্রবার অর্থাৎ দোলযাত্রার দিন ব্লু লাইনে মিলবে ৬০টি পরিষেবা, গ্রিন লাইন-১-এও ২২টি পরিষেবা ও গ্রিন লাইন-২-এ ৪২টি পরিষেবা পাওয়া যাবে।

কলকাতা : সামনেই হোলি। বাঙালির প্রিয় দোলযাত্রা। রং খেলায় মাতোয়ারা হয়ে উঠবে গোটা দেশ। একইভাবে শামিল হবে এরাজ্য। রঙের এই উৎসবে আনন্দ করতে গিয়ে অনেক সময় অনেক জিনিসের সৌন্দর্য নষ্ট করে ফেলার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে এবার দোলের দিন মেট্রো পরিষেবা নিয়ে একগুচ্ছ ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। প্রতিদিনের মতো টাইমটেবিল মেনে চলবে না মেট্রো। পরিষেবা চালু থাকলেও সংখ্যায় অনেক কম ট্রেন চলবে। ১৪ মার্চ শুক্রবার অর্থাৎ দোলযাত্রার দিন ব্লু লাইনে মিলবে ৬০টি পরিষেবা, গ্রিন লাইন-১-এও ২২টি পরিষেবা ও গ্রিন লাইন-২-এ ৪২টি পরিষেবা পাওয়া যাবে।

ব্লু লাইনে ৬০টি পরিষেবা মিলবে ১৪ মার্চ-

প্রথম পরিষেবা-

  • দুপুর ২.৩০টায় নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত (সকাল ৬.৫০ মিনিটের পরিবর্তে)
  • একইভাবে দুপুর ২.৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (সকাল ৬.৫০ মিনিটের পরিবর্তে)
  • দুপুর ২.৩০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (সকাল ৬.৫৫ মিনিটের পরিবর্তে)
  • দুপুর ২.৩০ মিনিটে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত  (সকাল ৭.০৪ মিনিটের পরিবর্তে)।

তবে, এইদিনে স্পেশাল নাইট মেট্রো পরিষেবা রাত ১০টা ৪০ মিনিটেই পাওয়া যাবে (সময় অপরিবর্তিত)


গ্রিন লাইন ১-এ ২২টি পরিষেবা ও গ্রিন লাইন-২ -এ ৪২টি পরিষেবা শুক্রবার-

প্রথম পরিষেবা-

  • দুপুর ৩টেয় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা
  • একইভাবে দুপুর ৩টেয় শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ
  • দুপুর ৩টেয় হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত
  • দুপুর ৩টেতেই এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত 

শেষ পরিষেবা-

  • রাত ৮টায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত
  • একইভাবে রাত ৮টায় শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত 
  • রাত ৮টায় হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত
  • রাত ৮টায় এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত

এই রং নিয়ে গতবার দিল্লি মেট্রোয় বিতর্কিত ঘটনা ঘটে। মেট্রো রেলের কামরায় নীচে বসে আবির ও রং (Holi) একে অপরকে মাখিয়ে তার রিল ভিডিও (Reel video) বানিয়েছিল দুই যুবতী। যা সোশ্যাল মিডিয়োতে পোস্ট করার পরেই ভাইরাল (viral video) হয়ে যায়। আর তারপরই শুরু হয় বিতর্ক। ওই ঘটনার জন্য দায়ী দুই যুবতীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (Delhi Metro rail Corporation)। পুলিশকে এই বিষয়ে বিস্তারিত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়।

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Cyclone Alert: ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২

ভিডিও

Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget