এক্সপ্লোর

Kolkata Metro: বাইপাসে যান নিয়ন্ত্রণ নিয়ে সাড়া নেই? রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের

EM Bypass Traffic: বৃহস্পতি এবং শুক্রবার নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন পরিদর্শন করেন কমিশনার রেলওয়ে সেফটি।

কলকাতা: ইএম বাইপাসের উপর দিয়ে মেট্রো লাইনের কাজ নিয়ে আবারও সংঘাত। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের দাবি, দ্রুত কাজ শেষ করার জন্য ইএম বাইপাসে যান নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কিন্তু একাধিক বার সেই নিয়ে আবেদন জানানো হলে, কোনও সাড়া মেলেনি। (Kolkata Metro) মেট্রোর এই অভিযোগ খারিজ করে দিয়েছে লালবাজার।

বৃহস্পতি এবং শুক্রবার নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন পরিদর্শন করেন কমিশনার রেলওয়ে সেফটি। দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এর জন্য ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কিন্তু একাধিকবার কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে চিঠি লিখেও সাড়া মেলেনি। রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর লাইন তৈরির কাজ সম্পূর্ণ করা
যাচ্ছে না বলে অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের। (EM Bypass Traffic)

মেট্রো কর্তৃপক্ষের দাবি, রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই দ্রুত কাজ শেষ করা যাচ্ছে না। তাঁদের এই অভিযোগ নিয়ে রাজ্য সরকারের প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। এ নিয়ে এবিপি আনন্দে মুখ খোলেন মেট্রো রেলে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি বলেন, "বেলেঘাটায় আমাদের যে মেট্রো স্টেশন রয়েছে, সেটাতে মানুষের যাতায়াতের জন্য একটি ফুটব্রিজ তৈরির পরিকল্পনা ছিল, যার জন্য কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে একটি ব্লক তৈরি করতে হবে বলে জানানো হয়। রাস্তাটির বাঁক পরিবর্তন করতে হবে, কারণ একটি স্তম্ভের নির্মাণ করতে হবে সেখানে। চওড়া করতে হবে রাস্তাটিকে। রাস্তা চওড়া হওয়ার পরও এখনও ব্লক করা যায়নি। ফলে স্টেশনে ওঠার ফুটব্রিজ তৈরি করা যায়নি।"

আরও পড়ুন: 'কেউ কাউকে, জমি ছাড়বেন না..', প্রচারে ঝড় তুললেন অগ্নিমিত্রা ও জুন

কৌশিক আরও জানান, "মেট্রোপলিটনের কাছে আরও একটি সমস্যা দেখা দিয়েছে। ওখানে রেকটিকে ঘোরাতে হবে। তার জন্য ৯০ মিটার জায়গা প্রয়োজন। কলকাতা পুলিশকে এ নিয়ে অনেক চিঠি দেওয়া হয়, কথাও হয়। রেলের তরফে অনেকটা রাস্তা বাড়িয়েও দেওয়া হয়েছে, চওড়া হয়ে গিয়েছে। তার পরও কিন্তু এখনও ব্লক পাওয়া যায়নি। ৯০ মিটার জায়গা পায়নি। এখনও জয়েন্ট সিপি-র সঙ্গে কথা চলছে। কিন্তু এখনও সুরাহা হয়নি। আশাকরি মিটবে সমস্যা।" এ বছর জানুয়ারি মাস থেকে লাগাতার কথা চললে, এখনও পর্যন্ত সহযোগিতা মেলেনি বলে জানান কৌশিক।

যদিও মেট্রোর অভিযোগ খারিজ করেছে কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়, একতরফা ভাবে অভিযোগ করা হচ্ছে মেট্রোর তরফে। একসঙ্গে একাধিক জায়গায় ব্লকেজ দিলে বিমানবন্দরগামী যান চলাচল বিঘ্নিত হবে। তাই একটি জায়গায় ব্লকেজ নিয়ে সেখানকার কাজ শেষ করতে বলা হয়েছে। এর আগে টেগোর পার্কে ৬০ দিনের জন্য ব্লকেজ চেয়েছিল মেট্রো। কিন্তু অতিরিক্ত ১৫ দিন কেটে গেলেও পুলিশকে কিছু জানানোও হয়নি। এই বিষয়ে সিপি বৈঠক ডাকলেও তাতে যোগ দেননি মেট্রো কর্তৃপক্ষ। পুলিশ ব্লকেজ দিতে প্রস্তুত। সব সহযোগিতাও করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফেই সদুত্তর মেলেনি।

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget