এক্সপ্লোর

Chingrighata Metro : চিংড়িঘাটা মেট্রো নিয়ে বড় আপডেট! ঝড়ের গতিতে সময়ের আগেই সপ্তাহের কাজ শেষ, পরের টার্গেট কী?

নির্ধারিত সময়ের আগেই স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। সকালে অফিস টাইমের আগে কাজ শেষ হওয়ায় স্বস্তি পেয়েছেন নিত্যযাত্রীরা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের প্রথম দফার কাজ নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা আগেই শেষ করল মেট্রো কর্তৃপক্ষ। এই কাজের জন্য আজ সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটা এলাকায় যান নিয়ন্ত্রণের কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৬টার মধ্যেই পিলারের ওপর গার্ডার বসানোর কাজ সম্পূর্ণ হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ের আগেই স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। সকালে অফিস টাইমের আগে কাজ শেষ হওয়ায় স্বস্তি পেয়েছেন নিত্যযাত্রীরা।

কী কাজ হয়েছে চিংড়িঘাটায়?

মেট্রো প্রকল্পের গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে পিলারের ওপর গার্ডার বসানোর কাজ চলছিল। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাতভর এই কাজ করা হয়। নিরাপত্তার কারণে আগেই যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ফের যান নিয়ন্ত্রণ কবে?

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় দফার কাজ। সেই কারণে শুক্রবার রাত ৮টা থেকে ফের যান নিয়ন্ত্রণ করা হবে চিংড়িঘাটা এলাকায়। এই নিয়ন্ত্রণ চলবে আগামী ২৫ মে, সোমবার সকাল ৮টা পর্যন্ত।

কোন রাস্তায় প্রভাব পড়তে পারে?

চিংড়িঘাটা মোড় এবং সংলগ্ন ইএম বাইপাস এলাকায় যান চলাচলে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। বিশেষ করে সেক্টর ফাইভ, সল্টলেক, নিউটাউন ও বিমানবন্দরমুখী যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহার সংক্রান্ত বিজ্ঞপ্তিপ্রকাশ করা হবে। 

যাত্রীদের জন্য কী পরামর্শ?

পুলিশ ও ট্রাফিক বিভাগ সূত্রে খবর, দ্বিতীয় দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীনও একইভাবে বন্ধ রাখা হবে উল্টোডাঙাগামী বাইপাসের মূল রাস্তা।  সল্টলেক বা নিউটাউনের দিক থেকে আসা গাড়ি চিংড়িঘাটা মোড় থেকে শুধুমাত্র বাঁদিকে টার্ন নিতে পারবে। কিন্তু কোনও গাড়ি এখান থেকে ডানদিকে যেতে পারবে না। ডানদিকে যেতে হলে গাড়িগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ টার্ন দিতে হবে।  

আগের সরকারের আমলে মাত্র ৩৬৬ মিটার মেট্রোর লাইনের কাজের জন্য বারবার কোর্টে যেতে হয়েছে!  মেট্রোর সঙ্গে রাজ্য় সরকারের সংঘাত হয়েছে! কোর্ট দু পক্ষকে বসে নির্দেশ দিয়েছে সমস্য়া মিটিয়ে নেওয়ার, কারণ এই সামান্য় অংশের কাজ হয়ে গেলে, লক্ষ লক্ষ মানুষের উপকার হবে! কিন্তু, তাও হয়নি কাজ! বাধ সেধেছে রাজনীতি! অবশেষে সরকার বদলাতেই চিংড়িঘাটা মেট্রোর অবশিষ্ট কাজ শুরু হয়েছে! আর এগোচ্ছে দুরন্ত গতিতে।               

আরও পড়ুন : DA Update : রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে কী ভাবনা সরকারের

সেরা শিরোনাম

Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget