এক্সপ্লোর

Kolkata Metro: মাত্র ১৫ বছরেই বেহাল নিউ গড়িয়া মেট্রো স্টেশন, আসল সমস্যা কোথায়? চলছে দায় ঠেলাঠেলি

New Garia Metro: কবি সুভাষ মেট্রো স্টেশনের ভিত্তি নির্মাণে ত্রুটি নেই বলে জানিয়ে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্যদিকে গোটা ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে রেল বোর্ড। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : থামে ফাটল, বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ। মাত্র ১৫ বছরেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনের এই ঘটনায় চলছে দায় ঠেলাঠেলি। কবি সুভাষ মেট্রো স্টেশনের ভিত্তি নির্মাণে ত্রুটি নেই বলে জানিয়ে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্যদিকে গোটা ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে রেল বোর্ড। 

কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ-ডাউন দু'দিকের প্ল্যাটফর্মই বসে গেছে। পরপর পিলারে ফাটল। উদ্বোধনের ১৫ বছরের মধ্য়ে এই বিপর্যয় ঘিরে দায় ঠেলাঠেলি চলছে। এই প্রেক্ষিতেই মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হল, কবি সুভাষ মেট্রো স্টেশনের ভিত্তি নির্মাণে ত্রুটি নেই। প্রশ্ন উঠছে, তাহলে কি রক্ষণাবেক্ষণের অভাব ছিল? কলকাতা মেট্রোর তরফ থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন সেটা ২২ মিটার গভীর ব্রিজের উপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে। গঠনগতভাবে তৈরির সময় কোনও সমস্য়া ছিল না। তাহলে কী সমস্য়া রক্ষণাবেক্ষণের? নয়তো ১৫ বছরের মধ্য়েই একটি মেট্রো স্টেশন এরকম বিপর্যয় কী করে? 

সূত্রের খবর, মাস খানেক আগে রাইটসের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছিল, তাতেও ত্রুটি ধরা পড়েছিল। পুজোর পর রক্ষণাবেক্ষণ কাজ শুরুর কথা ছিল। তার আগেই এই বিপর্যয়। অন্যদিকে, টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত অধিকাংশ মেট্রোর পিলার নিয়েও রিপোর্টে উদ্বেগজনক তথ্য় উঠে এসেছে বলে সূত্রের খবর। কবি সুভাষ মেট্রো স্টেশনে বিপর্যয়ের জেরে আপাতত যাত্রী পরিষেবা চলছে শহিদ ক্ষুদিরাম মেট্রো পর্যন্ত। মেট্রো রেলকে কবি সুভাষ স্টেশনে নিয়ে ক্রসওভার করানো হচ্ছে। গোটা ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রেল বোর্ড। 

অন্যদিকে আচমকা নিউ গড়িয়া মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় নিত্যযাত্রীদের একটা বড় অংশ প্রবল সমস্যায় জেরবার হচ্ছে। রোজই ভোগান্তিতে নাকাল হতে হচ্ছে তাঁদের। এইসব যাত্রীদের সুবিধার্থেই নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম (ব্রিজি এলাকার জন্য মেট্রো স্টেশন) পর্যন্ত শাটল পরিষেবার বন্দোবস্ত করেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধে ৮টা পর্যন্ত চালু থাকবে পরিষেবা। ভাড়া ১০ টাকা। এর ফলে যে যাত্রীরা নিউ গড়িয়া থেকে মেট্রো চড়েন, তাঁরা সহজে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে পৌঁছে মেট্রো ধরতে পারবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget