এক্সপ্লোর

Kolkata Metro: জন্মাষ্টমীতে কলকাতা মেট্রোর বিশেষ পরিষেবা, যাত্রী সুবিধার্থে তিন লাইনে বাড়ছে ট্রেন

Metro Railway Kolkata: কলকাতা মেট্রোর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জন্মাষ্টমীর দিন ব্লু লাইনে মোট ২৫২টি মেট্রো পরিষেবা চলবে। এর মধ্যে আপ লাইনে ১২৬টি এবং ডাউন লাইনে ১২৬টি পরিষেবা থাকবে।

কলকাতা: জন্মাষ্টমী উপলক্ষে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো (Metro Railway Kolkata)। আগামী ৪ সেপ্টেম্বর, জন্মাষ্টমীর দিন ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বাড়তি সংখ্যক মেট্রো চালানো হবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ (Metro Railway Kolkata)।               

আরও পড়ুন: ভারতীয় ফুটবলের মক্কায় 'ঘুমন্ত দৈত্য'-এর মুখোমুখি হতে চলেছে সেলেকাওরা, টিকিট বিক্রি শুরু করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

কলকাতা মেট্রো (Metro Railway Kolkata) -র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জন্মাষ্টমীর দিন ব্লু লাইনে মোট ২৫২টি মেট্রো পরিষেবা চলবে। এর মধ্যে আপ লাইনে ১২৬টি এবং ডাউন লাইনে ১২৬টি পরিষেবা থাকবে। সাধারণ দিনের তুলনায় বাড়তি পরিষেবার ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।               

অন্যদিকে, গ্রিন লাইনে মোট ২১২টি মেট্রো চালানো হবে। আপ ও ডাউন—দুই দিকেই চলবে ১০৬টি করে মেট্রো। পাশাপাশি ইয়েলো লাইনে জন্মাষ্টমীর দিন মোট ৯২টি মেট্রো (Metro Railway Kolkata) পরিষেবা পাওয়া যাবে। এর মধ্যে আপ লাইনে ৪৬টি এবং ডাউন লাইনে ৪৬টি পরিষেবা চলবে।     

আরও পড়ুন: "এই মুহূর্তে পুরভোট হলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার বোর্ড গঠন করব", বললেন কুণাল ঘোষ

মেট্রো (Metro Railway Kolkata) কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি লাইনে পরিষেবার সংখ্যা বাড়ানো হলেও দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। ফলে যাত্রীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রার পরিকল্পনা করতে সুবিধা হবে। তবে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে জন্মাষ্টমীর দিন স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে। অর্থাৎ এই দুই রুটে কোনও অতিরিক্ত পরিষেবার ঘোষণা করা হয়নি।

উৎসবের দিনে শহর ও শহরতলির বিভিন্ন প্রান্তে যাত্রীদের যাতায়াতের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখেই ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রো (Metro Railway Kolkata) -র এই বিশেষ পরিষেবা উৎসবের দিনে যাত্রীদের যাতায়াতে বড় স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget