এক্সপ্লোর

Kolkata Metro : চালু হবে মেট্রোর নয়া রুট, চাই প্রচুর রেক ! তাই এবার এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ

Kolkata Metro : তিন বছর ধরে পড়ে থাকার পর, চিনের ‘ডালিয়ান’ রেকের ট্রায়াল ফের শুরু হচ্ছে! 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : জোকা থেকে বিবাদীবাগ,  নিউগড়িয়া থেকে এয়ারপোর্ট । এই মেট্রো রুটের একটি অংশ যত দ্রুত সম্ভব, চালু করার চেষ্টা করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তাই প্রচুর রেকের প্রয়োজন অদূর ভবিষ্যতেই। এই অবস্থায়, তিন বছর ধরে পড়ে থাকার পর, চিনের ‘ডালিয়ান’ রেকের ট্রায়াল ফের শুরু হচ্ছে! 

কী এই ডালিয়ান রেক (Dalian rake) ? 

২০১৯ সালের, চৌঠা এপ্রিল, কলকাতায় আসে চিনের ডালিয়ান রেক। চিনের ডালিয়ান নামে একটি কোম্পানি এই রেক তৈরি করেছে। তাই নাম, ‘ডালিয়ান’ রেক। নিয়ম অনুযায়ী, ৩২ রকমের পরীক্ষার পর, কোনও রেককে ছাড়পত্র দেয় Research Designs and Standards Organisation বা RDSO।

চিনের ডালিয়ান রেক আসার পর, ছয় থেকে সাতটি পরীক্ষা হয়েছিল। তারপর, করোনা চলে আসায়, বন্ধ হয়ে যায় পরীক্ষা। তারপর, গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। চিনের সংস্থার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর, রেল বোর্ডের অনুমোদনে ফের তা বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে, ফের চিনের ডালিয়ান রেকের পরীক্ষা শুরু হচ্ছে। 

মেট্রো রেল সূত্রে খবর, একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হবে। তার মধ্যে রয়েছে,

  • মেট্রো রেকের দুলুনি পরীক্ষা।
  • ৯০ কিলোমিটার গতিতে মেট্রো রেকের দুলুনি পরীক্ষা করে দেখা হবে।
  • এর পাশাপাশি, পরীক্ষা করা হবে মেট্রো রেকের ভার বহনের ক্ষমতাও।

    ‘প্রটোটাইপ’ রেক যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে চিনের ডালিয়ান সংস্থার আরও ১৩টি রেক কেনা হবে।

    অন্যদিকে, সোমবার চালু হচ্ছে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের পরিষেবা। সূত্রের খবর, উদ্বোধন করবেন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সূত্রের খবর, সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে, স্থানীয় সাংসদ ও তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে। কিন্তু, আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধনের দিন দুপুরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার GTA’র শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা। 

 

সেরা শিরোনাম

Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget