এক্সপ্লোর

Joka-BBD Bag Metro : চলতি বছরেই ছুটবে জোকা-বিবাদীবাগ মেট্রো ? শুরু হচ্ছে ট্রায়াল রান

Metro : পরীক্ষামূলক ট্রেন চালনো হবে জোকা থেকে তারাতলা পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার রুটে। এই রুটে থাকছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : চলতি বছরেই জোকা-বিবাদী বাগ মেট্রো (Joka-BBD Bag Metro) চালু করার ভাবনা মেট্রো রেল কর্তৃপক্ষের। এ মাসের শেষের দিকে হতে পারে মূল ট্রায়াল রান (Trail Run)। ব্যবহার করা হবে অবসর নেওয়া নন এসি রেক। প্রস্তুতি সম্পূর্ণ।

দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইন পাতার কাজ শেষ হয়েছে আগেই। চলছে কারশেডের কাজ। এরই মধ্যে সড়ক পথে জোকায় আনা হয়েছে, কলকাতা মেট্রো থেকে অবসর নেওয়া ২টি নন এসি রেক। মেট্রো রেল সূত্রে খবর, এই রেকগুলি দিয়েই চলতি মাসের শেষের দিকে জোকা-বিবাদী মেট্রোর ট্রায়াল রান হবে। পরীক্ষামূলক ট্রেন চালনো হবে জোকা থেকে তারাতলা পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার রুটে। এই রুটে থাকছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা। 

মেট্রো রেল সূত্রে খবর, চলতি বছরেই জোকা-বিবাদীবাগ মেট্রো চালু করার কথা ভাবা হচ্ছে। মেট্রে সূত্রে খবর, সিগন্যালিং ব্যবস্থা সম্পূর্ণ না হওয়ায় জোকা-বিবাদীবাগ মেট্রো চলবে সিঙ্গল লাইন সিস্টেমে। অর্থাত্‍ একসঙ্গে এক লাইনে একটি ট্রেনই থাকবে। কারশেড পুরোপুরি তৈরি হয়ে গেলে উন্নত করা হবে সিগন্যাল সিস্টেম। 

প্রসঙ্গত, সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রোতে শিয়ালদা স্টেশন চালু হয়ে গিয়েছে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত দীর্ঘ যাত্রাপথ এখন ২০ টাকার বিনিময়ে ২১ মিনিটের মধ্যে সম্পূর্ণ করে ফেলা যাচ্ছে। দ্রুতগতিতে চাল চলছে হাওড়া মেট্রো স্টেশন চালু করে সেক্টর ফাইভ থেকে হাওড়াতে মেট্রোপথে জুড়ে দিতে। রবিবার বাদে প্রতিদিন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলছে ১০০টি ট্রেন। মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী বছর ইস্ট-ওয়েস্ট মেট্রোর মানচিত্রে জুড়ে যাবে হাওড়াও।

ইতিহাসের সাক্ষী হয়েছে শিয়ালদা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro)  মানচিত্রে জুড়ে গিয়েছে এই স্টেশন। যার পর থেকে ক্রমাগত বাড়ছে মেট্রোর যাত্রী সংখ্যা। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, এক দিনেই ১০ গুণ বেড়ে গিয়েছে যাত্রী সংখ্যা। পরিষেবা চালুর দুদিনের মধ্যে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত সারা দিনে মেট্রোর যাত্রী সংখ্যা ছিল মাত্র ৩ হাজার ৩৭৬। তিন দিনের মাথায়  সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চড়েছিলেন ৩১ হাজার ৩৭ জন। শুধু শিয়ালদা থেকে মেট্রো ধরেন ১২ হাজার ৬৮১জন যাত্রী। সেদিন সারা দিনে টিকিট বিক্রি থেকে মেট্রোর (Kolkata Metro) আয় হয়েছিল ৭ লক্ষ ৭১হাজার ১৮২টাকা।

আরও পড়ুন- শিয়ালদা পর্যন্ত মেট্রোর চাকা গড়াতেই যাত্রী বাড়ল প্রায় ১০ গুণ, লাভের আশায় কর্তৃপক্ষ

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget