এক্সপ্লোর

Kolkata Municipality Vote Update: একাধারে বধূ, আইনজীবী আবার রেড ভলান্টিয়ার! ১২৫ নম্বর ওয়ার্ডে এবার বামেদের বাজি তরুণ মুখ প্রিয়া

এবার কলকাতা পুরভোটে বামেদের প্রার্থী তালিকায় রেড ভলান্টিয়ার আছেন ৪৩ জন। সেই ব্রিগেডেরই অন্যতম প্রিয়া। ১২৫ নম্বর ওয়ার্ডে এবার তিনি বামেদের বাজি।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: এলাকার বধূ, আইনজীবী (Advocate)। রেড ভলান্টিয়ার্স (Red Volunteers) হয়ে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার পর, তাঁর আলাদা পরিচিতি। তৃণমূলের (TMC) গড় ১২৫ নম্বর ওয়ার্ডে, মিথ ভাঙার লক্ষ্যে বামেদের (CPM) বাজি তরুণ মুখ প্রিয়া রায়।

উচ্চ মাধ্যমিক পড়তে পড়তেই বিয়ে। সংসারের ব্যস্ততার ফাঁকেই আইনের পাঠ। পুরোদস্তুর আইনজীবী হয়ে ওঠা। শুরু থেকেই বামেদের প্রতি সমর্থন থাকলেও, নিয়মিতভাবে তাঁর কখনও মিটিং-মিছিলে হাঁটা হয়ে ওঠেনি। কিন্তু, করোনার সময়, সেই প্রিয়া রায়ই, মানুষের পাশে থাকার তাগিদে ঝাঁপিয়ে পড়েন। কাঁধে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়ানো। নিরন্নর মুখে খাবার তুলে দেওয়া।

এবার কলকাতা পুরভোটে (Kolkata Municipality Vote) বামেদের প্রার্থী তালিকায় রেড ভলান্টিয়ার আছেন ৪৩ জন। সেই ব্রিগেডেরই অন্যতম প্রিয়া। ১২৫ নম্বর ওয়ার্ডে এবার তিনি বামেদের বাজি।

কলকাতা পুরসভা ১২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী প্রিয়া রায় বলছেন, মানুষের ঘরে মনে, মনের ঢোকার চেষ্টা করছি। বলছি জল যন্ত্রণার কথা। পাড়ার মেয়ে হিসেবে কাজ করতে পারব বলে আশা।

একটা সময় প্রিয়া রায় ছিলেন পাড়ার মেয়ে। তারপর নাম-ডাক হয়েছে আইনজীবী হিসেবে। সেসব ছাপিয়ে রেড ভলান্টিয়ার পরিচয় তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। ভোটের বাক্সে কি তার সুফল মিলবে?

প্রিয়ার কথায়, রেড ভলান্টিয়ার্স হিসেবে ঘরে ঘরে কাজ করেছি। জিততে পারলে শ্রমজীবী ক্যান্টিন করব, কেউ যেন অভুক্ত না থাকে।
সকালে একপ্রস্থ প্রচার শেষে, বাড়িতে ফিরে শ্বশুর, শাশুড়ি স্বামীকে খাওয়ানো। সন্ধেয় প্রচার সেরে কোনওদিন অল্প খান, কোনওদিন ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন। যে ওয়ার্ডে প্রিয়া এবার প্রার্থী, তা বামেদের পক্ষে অনুকূল নয়। সেই ২০০৫ থেকে ১২৫ নম্বর ওয়ার্ড তৃণমূলের দখলে।

বিধানসভা ভোটের নিরিখে, এই ওয়ার্ডে ১ হাজার ৮২০ ভোটে এগিয়ে ছিল তৃণমূল।কিন্তু, তাতে বিন্দুমাত্র দমতে নারাজ বাম যোদ্ধা প্রিয়া। পুরযুদ্ধে পুরোদস্তুর ময়দানে তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live : আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget