এক্সপ্লোর

Kolkata News: শহরে ফের রোগী রেফার রোগ, সদ্যোজাতকে ফেরাল দুই সরকারি হাসপাতাল, অভিযোগ পরিবারের

Patient Refer Allegations: সোমবার উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় ওই সদ্যোজাতের। জন্মের পর থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়।

কলকাতা: কলকাতায় ফের রোগী 'রেফার রোগ'। গুরুতর অসুস্থ সদ্যোজাতকে (News Born Baby) দু'-দু'টি সরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাতে চূড়ান্ত হয়রানির শিকার হলেন শিশুটির পরিবারের লোকজন (Kolkata News)। দীর্ঘ টানাপোড়েনের পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে সক্ষম হন তাঁরা। কিন্তু শহরের সরকারি হাসপাতাল থেকে সঙ্কটজনক শিশুটিকে নিয়ে কেন তার পরিবারকে হন্যে হয়ে ঘুরতে হল, মেলেনি উত্তর (Patient Refer Allegations)।

শহরে ফের রোগী রেফারের অভিযোগ

সোমবার উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় ওই সদ্যোজাতের। জন্মের পর থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে প্রথমে বিসি রায় শিশু হাসপাতালে তাকে নিয়ে যায় পরিবার। তবে পরিবারের অভিযোগ, হাসপাতালে ভেন্টিলেশনে বেড না থাকায় অন্য হাসপাতালে রেফার করে বিসি রায় শিশু হাসপাতাল।

এর পর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলেও সেখানেও বেড মেলেনি বলে অভিযোগ। এরপর সদ্যজাতকে রাতে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে বিসি রায় শিশু হাসপাতাল বা মেডিক্যাল কলেজের কোনও প্রতিক্রিয়া মেলেনি।    

লিলুয়ায় অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি!

অন্য দিকে, লিলুয়ার (Liluah) ভট্টনগরে এক অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে লিলুয়া থানার পুলিশ। এই ঘটনা নাম জড়িয়েছে এক তৃণমূল নেতারও। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা (TMC)। আতঙ্কে রয়েছে আক্রান্ত পরিবার।

১৮ অগাস্ট লিলুয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে আক্রান্ত পরিবার। সেই অভিযোগে নাম রয়েছে কেশব হালদার নামে স্থানীয় তৃণমূল নেতার। যদিও, তৃণমূল নেতা কেশব হালদার সব অভিযোগ অস্বীকার করেছেন। লিলুয়ার স্থানীয় তৃণমূল নেতা কেশব হালদার বলেন, “সেদিন সন্ধেবেলায় ওখানে ছিলাম না। এই ঘটনার বিন্দুবিসর্গ জানি না।’’ এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত ২ জনকে মঙ্গলবার হাওড়া আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন: Threat Letter to Judge: বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি, তদন্তে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ

এর আগে, প্রোমোটিং নিয়ে বিবাদের জেরে নারকেলডাঙায়, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ ওঠে। অভিযুক্ত প্রোমোটার সহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget