এক্সপ্লোর

Chitfund: এক বছরেই ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা! লোভে সর্বস্বান্ত কয়েক হাজার শহরবাসী

Kolkata Chitfund: শহরে ফের চিটফান্ডের পর্দাফাঁস। কোটি কোটি টাকা প্রতারণার ফাঁদে কয়েক হাজার মানুষ। কড়েয়া, এন্টালি, বেনিয়াপুকুরের পর এবার নিউ মার্কেটেও চিটফান্ডের জাল।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ১ বছরে ১ লক্ষ টাকা হয়ে যাবে ৩ লক্ষ। ৪ মাসে ৫ লক্ষ টাকা হয়ে যাবে ১০ লক্ষ। আর এই মোটা লাভের ফাঁদে পা দিয়েই সব টাকা হারিয়ে পথে বসেছেন হাজার হাজার মানুষ। শুধু এন্টালি (Entally), কড়েয়া বা বেনিয়াপুকুরে (Beniapukur) সম্পূর্ণ অপরিচিতদের নয়, নিজের প্রতিবেশী ও এমনকি বাড়ির মালিককেও ফাঁদে ফেলেছিলেন প্রতারণার অভিযোগে গ্রেফতার লিজা মুখোপাধ্যায়!

শহরে ফের চিটফান্ডের পর্দাফাঁস। কোটি কোটি টাকা প্রতারণার ফাঁদে কয়েক হাজার মানুষ। কড়েয়া, এন্টালি, বেনিয়াপুকুরের পর এবার নিউ মার্কেটেও চিটফান্ডের জাল। নিউ মার্কেট থানা এলাকায় ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। মহারাষ্ট্রের নাসিকে ছেলের বাড়ি থেকে কিং পিন লিজা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশে SIT। 

গ্রেফতার করা হয়েছে তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী, ২ ছেলে-সহ ১৪ জনকে। পুলিশ সূত্রে খবর, বছরখানেক আগে পর্যন্ত পার্কসার্কাস বেনিয়ারপুকুর থানার আড্ডিবাগানে থাকতেন লিজা। বুধবার সেই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। এরপর ফ্ল্যাটটি সিল করে SIT।                                         

আরও পড়ুন, সোশাল মিডিয়ায় উপহারের টোপ, ক্লিক করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা 

জানা যায়, বাড়ির মালিক-সহ প্রায় ৬০০ জনের কাছ থেকে ১০ থেকে ১২ কোটি টাকা তোলেন লিজা মুখোপাধ্যায়। অভিযোগ, সবাইকেই দ্বিগুণ রিটার্নের লোভ দেখিয়ে সেফ দ্য বেয়ারফুট নামে এক সংস্থায় লগ্নি করতে বলতেন লিজা।                                                            

লালবাজার সূত্রে খবর, ২০১৬ থেকে চিটফান্ড কারবারের শুরু। অভিযোগ ২০১৯ থেকে রীতিমতো কোম্পানি তৈরি করে প্রতারণা শুরু করেন লিজা। ইদানিং দ্বিতীয় পক্ষের স্বামীর হুগলির বাড়িতে থাকতেন তিনি। হুগলিতেও প্রতারণার জাল বিছিয়েছিলেন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, শুক্রবার নাসিক থেকে কলকাতায় আনা হবে ধৃত লিজা মুখোপাধ্যায়কে। 

 

 

সেরা শিরোনাম

TMC News : তোলাবাজি থেকে প্রতারণা, গত ২ মাসে কতজনের জেলযাত্রা ? তালিকায় তৃণমূলের কোন কোন হেভিওয়েট ?
TMC News : তোলাবাজি থেকে প্রতারণা, গত ২ মাসে কতজনের জেলযাত্রা ? তালিকায় তৃণমূলের কোন কোন হেভিওয়েট ?
West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
Debraj Chakraborty : 'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন এই নেতারা
'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন এই নেতারা
Abhishek Banerjee: বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৩.০৭.২০২৬)।১৫ দিনে ৬ রাজ্য, গ্রেফতারি এড়াতে দেবরাজের 'ভারত-দর্শন'!
Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget