এক্সপ্লোর

Manhole Cleaning Robots: বিষাক্ত গ্যাস থাকলে ধরা পড়বে আগেই, নিউটাউনে এবার ম্যানহোল পরিষ্কার করবে যন্ত্রমানব

Kolkata News: ম্যানহোল পরিষ্কারের জন্য কেনা হয়েছে তিনটি রোবট।

রঞ্জিত সাউ, কলকাতা: রাস্তার ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত্যুর ঘটনা সামনে আসে অহরহ। কিন্তু সরকারি পরিসংখ্যানে উহ্য থেকে যায় মৃত্যুসংখ্যা। সেই আবহেই শহর কলকাতায় অভিনব উদ্যোগ (Kolkata News)। মানুষ নন, এবার থেকে ম্যানহোলে ঢুকে আবর্জনা পরিষ্কার করবে যন্ত্রমানব (Manhole Cleaning Robots)। নতুন উদ্যোগ নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি-র (NKDA)।

বিষাক্ত গ্যাস আছে কিনা, তাও চিহ্নিত করবে রোবটিক সেন্সর

ম্যানহোল পরিষ্কারের জন্য কেনা হয়েছে তিনটি রোবট। শুধু ম্যানহোল পরিষ্কারই নয়, ম্যানহোলে বিষাক্ত গ্যাস আছে কিনা, তাও চিহ্নিত করবে রোবটিক সেন্সর। অর্থাৎ স্মার্ট সিটি নিউটাউন এখনও আরও স্মার্ট হওয়ার পথে। রাস্তায় দাঁড়িয়ে থাকবে যন্ত্রমানব। মানুষ নয়, ম্যানহোল পরিষ্কার করবে সে। স্মার্ট সিটি নিউটাউনে নতুন সংযোজন এই ম্যানহোল ক্লিনিং রোবট। 

ম্যানহোল পরিষ্কার করার জন্য এখনও দেশে ভরসা মানুষই।  কিন্তু সেই কাজ করতে গিয়ে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা। সেই দুর্ঘটনা এড়াতেই নতুন উদ্যোগ নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি-র। এনকেডিএ-র দাবি দেশের মধ্য়ে নিউটাউনে প্রথম শুরু হল রোবটিং ম্যানহোল ক্লিনিং।

আরও পড়ুন: Panchayat Elections 2023: জঙ্গলমহলে ভোটে নতুন সমীকরণ? 'নো ভোট টু টিএমসি' রব তুলল আদিবাসী কুড়মি সমাজ

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই রোবটে রয়েছে সেন্সর এবং ক্যামেরা। ভূগর্ভস্থ নিকাশির মধ্যে কোথায় আবর্জনা আটকে আছে, তা ক্যামেরার সাহায্যে চিহ্নিত করে পরিষ্কার করা যাবে। শুধু তাই নয়, ম্যানহোলে বিষাক্ত গ্যাস আছে কিনা তাও চিহ্নিত করবে রোবটে থাকা সেন্সর।

আপাতত তিনটি রোবট কেনা হয়েছে ম্যানহোল পরিষ্কারের জন্য

আপাতত এনকেডিএ-র তরফে কেনা হয়েছে তিনটি রোবট। কন্ট্রোলরুমে বসেই মনিটার করা যাবে রোবটগুলিকে। এনকেডিএ সূত্রে খবর, ভবিষ্য়তে এরকম যন্ত্রমানব কেনা হবে আরও বেশ কয়েকটি। 

ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে সাফাইকর্মীদের মৃ্ত্যুর ঘটনা এর আগে সংসদেও উত্থাপিত হয়েছিল। কিন্তু সরকারের কাছে সেই নিয়ে কোনও পরিসংখ্যান নেই বলে জানানো হয়। যদিও গতবছরের গোড়ার দিকে ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারিজ (NCSK)-এর পরিসংখ্যানে দেখা যায়, ম্যানহোল পরিষ্কার করতে নেমে সাফাইকর্মীদের মৃত্যুতে দেশের মধ্যে শীর্ষে তামিলনাড়ু। আর তার পরই গুজরাত। শুধু তাই নয়, ম্যানহোল পরিষ্কার করেন যাঁরা, তাঁদের আলাদা পরিসংখ্যানও সরকারের কাছে নেই বলে একাধিক বার অভিযোগ সামনে এসেছে। তার পরও বদলায়নি পরিস্থিতি। তাই প্রাণহানি এড়াতে নিউ টাউনে মানুষের পরিবর্তে রোবট ব্যবহারকে স্বাগত জানিয়েছেন বড় অংশের মানুষ।

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget