এক্সপ্লোর

Panchayat Elections 2023: জঙ্গলমহলে ভোটে নতুন সমীকরণ? 'নো ভোট টু টিএমসি' রব তুলল আদিবাসী কুড়মি সমাজ

Kurmi Agitations: পঞ্চায়েতে 'নো ভোট টু টিএমসি'র ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ।

অমিতাভ রথ, সৌমেন চক্রবর্তী ও সন্দীপ সমাদ্দার: দফায় দফায় বিক্ষোভ, আন্দোলন চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে (Panchayat Elections 2023)। এবার পঞ্চায়েতে 'নো ভোট টু টিএমসি'র ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ। ধৃত নেতাদের মুক্তি না দিলে, এবং কুড়মি সমাজের দাবি না মানলে তৃণমূলকে ভোট দেওয়া হবে না। সাফ জানাল কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি নিজেদের প্রার্থী দাঁড় করানোর ভাবনাচিন্তাও করছেন কুড়মিরা (Kurmi Agitations)।

আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েতের মেগা ফাইট। তৃণমূল-বিজেপি-সিপিএম-কংগ্রেসের মধ্যেই গ্রাম বাংলার হাইভোল্টেজ ভোট-যুদ্ধের কথা থাকলেও, ভোটের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে নাটকীয় মোড়। জঙ্গলমহলে পঞ্চায়েত ভোটের লড়াইয়ে নামতে দেখা যেতে পারে আন্দোলনরত কুড়মি সমাজকে।

এমনটাই ইঙ্গিত দিয়ে 'নো ভোট টু টিএমসি'র ডাক দিয়েছে কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক মাহাতো বলেন, "আমরা এবার পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে প্রার্থী দেব। এর মধ্যে ধৃত নেতাদের মুক্তি দেওয়া না হলে, আর সিআরআই জাস্টিফিকেশন কমেন্টস না পাঠালে, অবিলম্বে আমরা প্রার্থী দেব।"

আরও পড়ুন: Panchayat Election 2023 : 'মুখ্যমন্ত্রীকে প্রার্থী তালিকা পাঠাচ্ছি, অনুমোদন না দিলে...', হুঁশিয়ারি তৃণমূলের বিধায়কের

এ বিষয়ে পরবর্তী ঘুঁটি সাজাতে শুক্রবার ঝাড়গ্রাম শহরের এক বেসরকারি অতিথিনিবাসে বৈঠকেও বসেন কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

গত ২৬ মে, গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙা হয়। হামলার নেপথ্যে বিজেপির যোগসাজশের দিকে আঙুল তুললেও গ্রেফতার করা হয় একের পর এক কুড়মি নেতাকে।

এর পর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকেন তাঁরা, যাঁর আঁচ এবার পড়তে চলেছে পঞ্চায়েতের ভোটবাক্সেও। সূত্রের খবর, ভোটে লড়াই করবার জন্য এলাকাভিত্তিক প্রার্থী নির্বাচনও শুরু করে দিয়েছে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। এমনকি, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিতে, শনিবার পুরুলিয়ার বান্দোয়ানে ২৪ ঘণ্টার গোপন ম্যারাথন বৈঠকে বসেছেন আদিবাসী কুড়মি সমাজের নেতারা।

আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো বলেন, "আমরা তৃণমূলকে কোনওভাবেই ভোট দেব না, যতক্ষণ পর্যন্ত ওরা আমাদের জাস্টিফিকেশন কমিটমেন্ট দিচ্ছে। এমনকী আমাদের বাড়ির দেওয়ালে কোনও রাজনৈতিক পোস্টার লাগাতে দেব না।"

পঞ্চায়েত ভোটে কুড়মিদের এমন একলা চলোর ডাক নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "ওঁদের দিয়ে বলানো হচ্ছে। আসল কুড়মিরা আমাদের সঙ্গেই আছেন।" যদিও রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "কুড়মিরা দীর্ঘদিন ধরে বিজেপিকে সমর্থন করেন। আমরা ওঁদের বলব, আলাদা প্রার্থী না দিয়ে আপনারা বিজেপি-কে ভোট দিন।"

তবে আন্দোলনরত কুড়মিদের এই ডাক পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে তৃণমূলের ফলাফলের ওপর কোনও প্রভাব ফেলে কি না, তাই দেখার।

সেরা শিরোনাম

Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget