এক্সপ্লোর

Kolkata News: বেঙ্গল STF -র হেফাজতে ৪ বাংলাদেশি !

Terrorist Arrested: জঙ্গি যোগসূত্র মিলতেই গোদরেজ ওয়াটার সাইটের সামনে থেকে, বেঙ্গল এসটিএফ-এর হাতে গ্রেফতার চার বাংলাদেশি ।

জয়ন্ত পাল, কলকাতা: জঙ্গি যোগসূত্র মিলতেই বেঙ্গল এসটিএফ-এর (Bengal STF) হাতে গ্রেফতার চার বাংলাদেশিকে নিজেদের হেফাজতে নিল। দীর্ঘদিন ধরে এই চার যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন রাজ্য এসটিএফ। অবশেষে তথ্যের ভিত্তিতেই ৪ বাংলাদেশিকে গ্রেফতার (Arrested) করা হয়। 

গ্রেফতার ৪ বাংলাদেশি

তথ্যপ্রযুক্তি নগরীর গোদরেজ ওয়াটার সাইটের সামনে থেকে চার বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ভারতের সচিত্র পরিচয় পত্র ও নথি। সূত্র মারফত খবর বিভিন্ন বাংলাদেশি নাগরিকদের চোরা পথে অবৈধভাবে ভারতে প্রবেশের সক্রিয়ভাবে সহযোগিতা করত। শুধু তাই নয় ভারতীয় পরিচয় পত্র অবৈধভাবে তৈরি করে দেওয়া হত। জঙ্গি যোগ রয়েছে প্রত্যক্ষ সূত্র মিলতেই বেঙ্গল এসটিএফ নিজেদের হেফাজতে নিয়ে গেল চার বাংলাদেশিকে।

জলঙ্গিতে গতমাসেই গ্রেফতার হয়েছিল ৮ বাংলাদেশি

গত মাসে জলঙ্গিতে (Jalangi) ভারত বাংলাদেশ সীমান্ত (Border Area) এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশি গ্রেফতার করা হয়েছিল। বিএসএফ (BSF) সূত্রে খবর, প্রতি বছর জলঙ্গির ফরাজিপাড়া এলাকায় চলে ধর্মীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দেন ভারত ও বাংলাদেশ দুই দেশেরই মানুষ। জানা যায়, গত বছর ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে ভারতে প্রবেশ করে ওই ৮ বাংলাদেশি যুবক। এরপর তারা কেরলে কাজে যোগদেন। সেখানে কাজ করে ফেরার পর তারা ফের অনুষ্ঠানে যোগ দিতে যায় এবং বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাঁদের আটক করে বিএসএফ। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  ধৃত ৮ জন অনুপ্রবেশকারীকে বহরমপুরে জেলা আদালতে পাঠায় পুলিশ। কী কারণে তারা এত দিন ধরে এদেশে ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন, 'টাকার বদলে প্রার্থী' ! অভিষেকের সভার আগেই বিস্ফোরক অভিযোগ

 অনুপ্রবেশের অভিযোগে একাধিক বাংলাদেশি গ্রেফতার হয় হাওড়াতেও

প্রসঙ্গত, গতবছর জুন মাসে হাওড়া (Howrah) শহরের বুক থেকে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়।  ডোমজুড় থানার পুলিশ মৌখালী শেখপাড়া থেকে রিপন হাওলাদার ওরফে রঞ্জিত মন্ডল নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা শুরু করে পুলিশ।  ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সুমন এবং মহম্মদ মুনিরকে। গতকাল ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget