এক্সপ্লোর

Bankura News: 'টাকার বদলে প্রার্থী' ! অভিষেকের সভার আগেই বিস্ফোরক অভিযোগ

Bankura Candidate Controversy: 'টাকার বিনিময়ে প্রার্থী, পঞ্চায়েত আধিকারিক ও প্রধানরা লুঠ করছে পঞ্চায়েত', বিস্ফোরক অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতির।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: 'টাকার বিনিময়ে প্রার্থী, পঞ্চায়েত আধিকারিক ও প্রধানরা লুঠ করছে পঞ্চায়েত', বিস্ফোরক অভিযোগ তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতির। 'উনি টিকিট পাবেন না, তাই এসব বলছেন', দাবি করেছেন তৃণমূল সভাপতি (TMC Leader)। এই ঘটনায় নিশানা করেছে পাল্টা গেরুয়া শিবির (BJP)।

টাকার বিনিময়ে প্রার্থী ?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওন্দায় সভার আগেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এনে দলকে অস্বস্তিতে ফেললেন  তৃণমূল পরিচালিত বাঁকুড়ার ওন্দা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ মুখোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনে টাকা নিয়ে প্রার্থী ঠিক করছেন, ওন্দা ব্লকের অঞ্চল সভাপতিরা। ওন্দা ব্লকের পঞ্চায়েতগুলিতে পঞ্চায়েত আধিকারিক ও প্রধানরা পঞ্চায়েতে লুঠ করেছে।  পঞ্চায়েত আধিকারিকরা ৭৫ ভাগ ও প্রধানরা ২৫ ভাগ, এই অনুপাতে লুঠ চলছে। এমন মারাত্মক অভিযোগ তুলে সব তথ্য তারা কাছে আছে বলেই দাবি করেছেন তিনি।

'আসল সত্যিটাই বেরিয়ে এসেছে', দাবি বিজেপির

 পাশাপাশি জেলার কোন নেতা টাকার বিনিময়ে চাকরি ও সরকারি সুযোগ পাইয়ে দিয়েছেন। টাকার বিনিময়ে সেই অভিযোগও তুলেছেন বলে এরও তথ্য আছে তার কাছে, দাবি করেন প্রদীপ মুখোপাধ্যায়। 'টিকিট উনি পাবেন না, তাই হয়ত এমন কথা বলছেন', দাবি ওন্দা ব্লক তৃণমূল সভাপতির।এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই 'আসল সত্যিটাই বেরিয়ে এসেছে', দাবি বিজেপির। 

যোগ্যরাই টিকিট পাবে

প্রসঙ্গত, রাজ্যে টাকার বদলে প্রার্থী নিয়ে অভিযোগ এই প্রথমবার নয়। একুশের বিধানসভা ভোটের আগেও এমন দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। টিকিট নিয়ে এর আগে দলকে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  পঞ্চায়েত নির্বাচনে যোগ্যরাই টিকিট পাবে একথা তিনি কোচবিহারের সভায় গিয়ে ইতিমধ্যেই বলেছিলেন।  কোচবিহারে গিয়ে তিনি বলেন,' ২০২১-এ তৃণমূলে আসনসংখ্যা ২০০ পেরোবে বলেছিলাম। ফল বেরোলে দেখা গেল, ২০১৬ সালের রেকর্ড ভেঙে জয়ী হয়েছে তৃণমূল। গ্রামের মানুষ যাঁকে সমর্থন করবেন,  যিনি যোগ্যতম বলে বিবেচিত হবেন, আগামী দিনে তিনিই প্রার্থী। কারও ছত্রছায়ায় থেকে, বোতল, ব্যাগ বয়ে প্রার্থী হতে পারবেন না পঞ্চায়েত নির্বাচনে। আজকের এই সমাবেশ রাজনৈতিক পালাবদলের সমাবেশ।'

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের স্ত্রীকে তলব ইডির

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নেতা-কর্মীদেরও লক্ষ্যমাত্রা বেঁধে দেন অভিষেক। তিনি বলেন,'যে নেতা-কর্মীরা রয়েছেন সভামঞ্চে যাঁরা রয়েছেন,বাড়ি বাড়ি যাওয়া শুরু করুন। মানুষ তৃণমূলকে চান। কয়েকটা মানুষের কুকর্ম,অপকর্মের জন্য মুখ ফিরিয়েছেন। দলের জন্য মানুষের কাছে মাথানত করতে প্রস্তুত আমি। বাংলার সম্মানের জন্য় মাথানত করব। কিন্তু দু'চারজনের জন্য দলের মাথা নত হলে,আমি ছেড়ে কথা বলব না,সে যতই দাদার ছত্রছায়ায় থাকুন না কেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget