এক্সপ্লোর

Abhishek Banerjee: 'দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ', জেরা শেষ হতেই বিস্ফোরক অভিষেক

Abhishek Attacks Amit: দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করবেন না, আজকে টানা দুই দফায় সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শাহ-কে তোপ অভিষেকের।

কলকাতা: কয়লাপাচারকাণ্ডে (Coal Scam) জিজ্ঞাসাবাদের পর শাহ-কে তোপ অভিষেকের (Abhishek Banerjee) । আজকে টানা দুই দফায় জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে টানা সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বেরিয়েই এদিন বিজেপির কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের যুবরাজ।  দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে (Amit Shah) আক্রমণ করে অভিষেক বলেন, 'দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ।' 

আজকে টানা দুই দফায় সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেক বলেন, দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করবেন না। দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ। তার অসংখ্য ব্যর্থতাই তাঁকে খেতাব পাইয়ে গিয়েছে। অন্য মানুষকে এই নামে ডাকার বদলে নিজের রেকর্ডের দিকে নজর রাখা জরুরী বলে এদিন শাহকে তোপ দাগেন অভিষেক।' মূলত চোদ্দ সালে রাহল গান্ধীকে এনামে কটাক্ষ করার লিস্টে সেসময় ছিলেন শাহ। আজ পাল্টা ব্যুমেরাং হয়ে অভিষেকের তোপের মুখে পড়লেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এদিন তলব শেষে মোটেই ক্লান্ত না হয়ে আরও বাক্যবাণ ছোড়েন তৃণমূলের যুবরাজ। অমিত শাহ-র পাশাপাশি অমিতের পুত্র জয় শাহ-র জাতীয় পতাকা হাতে না নেওয়ার  এদিন ফের মনে করান তিনি। বলেন, 'বাড়ির ছেলেকে দেশপ্রেম শেখান।'

প্রসঙ্গত, কয়লাকাণ্ডে  ২০২১ সালে সেপ্টেম্বরেও অভিষেককে তলব করা হয়েছিল দিল্লি থেকে। সেবার বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কয়লাপাচার মামলায় দোষী প্রমাণিত হলে ফাঁসি মঞ্চে নিজেই মৃত্যুবরণ করবেন। আর বছর ঘুরে গঙ্গায় অনেক জল বয়ে গেলেও নিজের বক্তব্য থেকে তিনি যে সরছেন না, সেটাই মনে করালেন এদিন তিনি। অভিষেকের কথায়, 'আমি দুইবছর আগে স্টেটমেন্ট দিয়েছি, আমার সঙ্গে বিন্দুমাত্র কোনওরকম যোগসূত্র, যদি এই কেলেঙ্কারির মামলায় পায়, বা প্রতিষ্ঠিত করতে পারে, যে ৫ পয়সাও আমি এখান থেকে নিয়েছি, তাহলে ইডি-সিবিআই-র দরকার নেই।একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, আমি মৃত্যুবরণ করব। আমি আজও একই কথা বলছি।'

মূলত কয়লাপাচার কাণ্ডে গতবছরও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়। পাশাপাশি তলবের তারিখ রাখা হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এদিকে ছোট বাচ্চা নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে মেলও করা হয় রুজিরার তরফে। কেন কলকাতার অফিসে জেরা নয় ? এনিয় প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করে অভিষেক। এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট কলকাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরেই তলবের নির্দেশ দেয়। যদিও একাধিকবার তলবের ইস্যুতে, অভিষেক গতবছর বলেছিলেন, এটা 'রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।' তবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশে মেনেই এবার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে অভিষেকের তলবের দিনেই বিস্ফোরক ইঙ্গিত সুকান্ত মজুমদারের। এদিন সুকান্ত মজুমদার বলেন, 'কোনও বোঝাপড়া নেই, সেটা প্রমাণিতও হয়েছে।  জেলে গেছে পার্থ-কেষ্ট, বোঝাপড়া থাকলে এরা জেলে যেত না। আগামীদিনে আরও কিছু যাবে বলে মনে হচ্ছে। আজকেই বড় কিছু ঘটতে পারে।' 

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget