এক্সপ্লোর

Kolkata News: মারধরের প্রতিবাদের জের, কাঁচি ঢুকিয়ে যুবককে খুনের অভিযোগ

Youth Death News: পুলিশ সূত্রে খবর, জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বির্সজনে কী গান চালানো হবে, তা নিয়ে বাসন্তী দেবী কলোনির কয়েকজন যুবকের মধ্যে মারামারি শুরু হয়।

কলকাতা: জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja 2023) প্রতিমা বিসর্জনে গান চালানো নিয়ে দু’পক্ষের বচসা, এক যুবককে মারধর। বাধা দেওয়ায় ২২ বছরের তরুণের গলায় কাঁচি ঢুকিয়ে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। মৃতের  নাম সাহেব আলি সর্দার। গতকাল রাত ২টো নাগাদ চিংড়িঘাটার কাছে বাসন্তী দেবী কলোনিতে এই ঘটনা ঘটে। খুনের প্রতিবাদে বাইপাসের ওপর চিংড়িঘাটা মোড় অবরোধ করেন স্থানীয়রা।

গলায় কাঁচি ঢুকিয়ে খুনের অভিযোগ: পুলিশ সূত্রে খবর, জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বির্সজনে কী গান চালানো হবে, তা নিয়ে বাসন্তী দেবী কলোনির কয়েকজন যুবকের মধ্যে মারামারি শুরু হয়। অভিযোগ, মোক্তার আলি মোল্লা নামে এক যুবককে কাঁচি দিয়ে আঘাত করে বিট্টু সর্দার নামে আরেক যুবক। প্রতিবাদ করায়, সাহেব আলির ওপর চড়াও হয় বিট্টু। সাহেবের গলায় কাঁচি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। অভিযুক্তের সন্ধান চালাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। 

চলতি সপ্তাহেই চিৎপুরে রাস্তায় যুবককে কুপিয়ে খুন করা হয়। দুই যুবকের মধ্যে হাতাহাতি-বচসার জেরেই এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পুলিশ কিয়স্ক থেকে ২০০ মিটার দূরে পুলিশ সূত্রে খবর, নিহতের নাম শেখ দুলারা (২৯)। তিনি কাশীপুরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার সকাল পৌনে নটা নাগাদ, শেখ দুলারার সঙ্গে শিবু নামে এক যুবকের গন্ডগোল বাধে। বচসা চলাকালীন আচমকা ধারালো অস্ত্র দিয়ে শিবু, দিলারার গলায় কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আক্রান্ত যুবক। আহতকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কিন্তু কী কারণে খুন খুন? ব্যক্তিগত শত্রুতা নাকি না অন্য কোনও কারণ? তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হয়। বারবার পুলিশকে জানিয়েও লাভ হয়নি। কাছে পুলিশ কিয়স্ক থাকলেও পুলিশকর্মীরা সেখানে থাকেন না বলেও স্থানীয়দের অভিযোগ। মৃত যুবকের ভাইয়ের দাবি, কিছুদিন আগে তাঁর ওপর হামলা চালিয়ে একটি আঙুল কেটে নেয় শিবু। সেই ঘটনার প্রতিবাদ করায় বৃহস্পতিবার শিবুর সঙ্গে শেখ দুলারার ঝামেলা হয়। তারপর এদিন সকালে খুন। এই ঘটনায় শিবু রায় ও সোনু মল্লিক নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরির জিনিস বিক্রি করে টাকার ভাগ না দেওয়া নিয়ে ঝামেলার জেরে এই ঘটনা বলে পুলিশ সূত্রে দাবি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: Loksabha Election:পাখির চোখ লোকসভা নির্বাচন, সাংগঠনিক কাজে যোগ দিতে প্রাক্তন সেনাকর্মীদের আহ্বান বিজেপির

সেরা শিরোনাম

West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget