এক্সপ্লোর

Loksabha Election:পাখির চোখ লোকসভা নির্বাচন, সাংগঠনিক কাজে যোগ দিতে প্রাক্তন সেনাকর্মীদের আহ্বান বিজেপির

BJP: প্রাক্তন সেনাকর্তা ও নিহত সেনাকর্মীর পরিজনদের সঙ্গে বিজেপি যোগের উদাহরণ আছে অনেক। এবার লোকসভা ভোটের আগে প্রাক্তন সেনাকর্মীদের, সংগঠনের কাজে লাগাতেও তৎপর হল বঙ্গ বিজেপি।

কলকাতা: নরেন্দ্র মোদিকে (Narendra Modi) সরাতে বৃহত্তর ষড়যন্ত্র করা হচ্ছে। ২৪-এর ভোটের আগে রাষ্ট্র বিরোধী বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দেশ একজোট হয়ে অনেক কিছু ঘটাবে। আশঙ্কা প্রকাশ করলেন দিলীপ ঘোষ। পুলওয়ামার মতো ঘটনার আশঙ্কা করছি। কটাক্ষ করলেন শান্তনু সেন। এদিকে সাংগঠনিক কাজে এগিয়ে আসতে প্রাক্তন সেনাকর্মীদের আহ্বান জানানো হল বঙ্গ বিজেপিতে।

সাংগঠনিক কাজে এগিয়ে আসতে আহ্বান: অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় প্রতিরক্ষা, অর্থের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছিলেন প্রাক্তন সেনাকর্তা যশবন্ত সিং। মোদির মন্ত্রিসভায় রয়েছেন জেনারেল ভি কে সিং। সম্প্রতি ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে, পুলওয়ামায় শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করেছিল বিজেপি। এইভাবে প্রাক্তন সেনাকর্তা ও নিহত সেনাকর্মীর পরিজনদের সঙ্গে বিজেপি যোগের উদাহরণ আছে অনেক। এবার লোকসভা ভোটের আগে প্রাক্তন সেনাকর্মীদের, সংগঠনের কাজে লাগাতেও তৎপর হল বঙ্গ বিজেপি।

শনিবার সল্টলেকের EZCC-তে, বিজেপির এক্স সার্ভিসম্যান সেলের রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে বিজেপির রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, মণ্ডলে মণ্ডলে সংগঠনের কাজে এগিয়ে আসার জন্য প্রাক্তন সেনাকর্মী ও সরকারি কর্মীদের আহ্বান জানান। অমিতাভ চক্রবর্তী বলেন, “প্রতি মণ্ডলের এক্স সার্ভিসম্যানদের এগিয়ে আসতে হবে, আমরা সেনা কর্মীদের খুঁজি দলে নেওয়ার জন্য। আমাদের মধ্যে সেনাকর্মীদের মতোই অনুশাসন রয়েছে।’’ এবিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “ওদের সংগঠন নেই, ওরা চেষ্টা করছে, কিন্তু যারা প্রাক্তন সেনাকর্মী, তাঁরাও জানেন, এই ধরনের দেশবিরোধী দলের সঙ্গে তাঁরা যাবেন না, যারা সেনাকে নিয়ে রাজনীতি করে।’’

শনিবারের এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। লোকসভা ভোটে বাংলায় বিজেপির ৩৫টি আসন পাওয়াকে কঠিন বলে না মনে করলেও, দেশের প্রেক্ষিতে, নরেন্দ্র মোদিকে সরাতে বড়সড় ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করলেন, দিলীপ ঘোষ। তিনি বলেন, “২৪ এর নির্বাচন আগের দুটো নির্বাচনে তুলনায় অনেক কঠিন হতে চলেছে। রাষ্ট্র বিরোধী বিভিন্ন গোষ্ঠী, দেশের বাইরের বিভিন্ন দেশ একজোট হয়ে অনেক কিছু ঘটাবে। সময় যতই এগোবে অনেক কিছু ভারতে ঘটতে দেখবেন। ৩০-৩৫ টা আসন বাংলায় আমাদের পাওয়া কোনও ব্যাপার না, দিল্লিতে সরকার কেজরিওয়ালের, সাংসদ তো শূন্য। বাংলায় এখন তো সংগঠন অনেক মজবুত। আমরা আসন পাব না কেউ বলতে পারে না।’’

আরও পড়ুন: Birbhum Weather Update:ফের নিম্নচাপের ভ্রুকুটি, ছুটির দিনে কতটা শীতের আমেজ থাকবে বীরভূমে?

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget