এক্সপ্লোর

Kolkata News: ফের বাড়ি ভাঙল কলকাতায়, এবার মানিকতলা, আহত ২ শিশু

Building Collapsed: গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরেই দুর্ঘটনা, প্রাথমিক অনুমান পুলিশের। আজ সকাল ৬টা নাগাদ পাশের একতলা বাড়ির উপর ভেঙে পড়ে পুরনো বাড়ির পিছনের অংশ।

হিন্দোল দে, কলকাতা : উত্তর কলকাতায় মানিকতলা মেন রোডের উপর ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। বাড়ি থেকে চাঙড় খসে পড়ল পাশের বাড়িতে। দুর্ঘটনায় আহত ২ শিশু। আহত শিশুদের মানিকতলা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ সকাল ৬টা নাগাদ পাশের একতলা বাড়ির উপর ভেঙে পড়ে পুরনো বাড়ির পিছনের অংশ। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরেই দুর্ঘটনা, প্রাথমিক অনুমান পুলিশের। বাড়িটিতে পুরসভার বিপজ্জনক নোটিস ঝোলানো ছিল, জানাচ্ছেন স্থানীয় কাউন্সিলর। 

৫ বছর আগে পুরসভার তরফে এই বাড়িটিকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে আইনি জটিলতার কারণে এতদিন ভাঙা যায়নি এই বাড়ি, জানিয়েছে পুরসভা। জানা গিয়েছে, এটি প্রায় ২০০ বছরের পুরনো একটি রাজবাড়ি। তারই পিছনের অংশ ভেঙে পড়েছে। যেখানে ভেঙে পড়েছে, সেই ঘর দুমড়ে মুচড়ে গিয়েছে। ওই ঘরে ২ শিশু এবং পরিবারের বাকিরা ঘুমাচ্ছিলেন। আচমকাই ভেঙে পড়ে রাজবাড়ির পিছনের ওই বিপজ্জনক অংশ। একতলা বাড়িটির দেওয়াল একেবারে ভেঙে গিয়েছে। দোতলা রাজবাড়ির পিছনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে আজ সকালে। চাঙড় খসে পড়েছে একতলা বাড়িটির ঘরে। চারদিকে ছড়িয়ে রয়েছে চাঙড়, ইটের টুকরো। 

এই রাজবাড়িতে এখনও কয়েকজন থাকেন। তাঁদের শরিকি ঝামেলা রয়েছে। তার ফলে রয়েছে আইনি জটিলতাও। শান্তিরঞ্জন কুণ্ডু, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শুধু বিপজ্জনক হিসেবেই ঘোষণা করা গিয়েছিল এই বাড়িটিকে। তবে আইনি জটিলতার কারণে আর কোনও ব্যবস্থা নেওয়া যায়নি। স্থানীয়রাও জানিয়েছেন, রাজবাড়ির মালিকানা যাঁদের রয়েছে, তাঁদের মধ্যে অনেকেই বর্তমানে এই রাজবাড়ির বাসিন্দা। এক স্থানীয় বাসিন্দার কথায় একতলা বাড়িতে মোট ৬ জন ছিলেন। একজন বাইরে ছিলেন। বাকি ৫ জন চাপা পড়ে যান। স্থানীয়রাই উদ্ধার করে তাঁদের হাসপাতালে পাঠায়। ওই স্থানীয় বাসিন্দার কথায় ২ শিশুর সঙ্গে এক মহিলাও গুরুতর ভাবে আহত হয়েছেন। মোট আহত হয়েছেন ৫ জন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরেক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, তাঁর গাড়িও চাপা পড়েছে ওই রাজবাড়ির ভাঙা অংশে। যে অংশে রাজবাড়ির পিছনে এলাকা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, সেখানে রোজ সকালে তার মা কাজকর্ম করেন। আজ সকালে মিনিট দশেক এদিক ওদিক হলে তাঁর মায়ের সঙ্গেও বড় অঘটনা ঘটে যেতে পারত। শুধু তাই নয়, ওই রাজবাড়ির বর্তমান এক বাসিন্দাও জানিয়েছেন, প্রাণ হাতে করেই বসবাস করেন তাঁরা। স্থানীয়রা চাইছেন অবিলম্বে ওই রাজবাড়ি ভেঙে ফেলা হোক। আর যাতে দুর্ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করুক পুরসভা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ভিডিও

Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget