এক্সপ্লোর

Akhil on Suvendu:‘বাড়াবাড়ি করছে শুভেন্দু', হুঙ্কার অখিল গিরির

Akhil Giri attacks Suvendu on Central Force: উদয়নের পর এবার হুঙ্কার অখিল গিরির। শুভেন্দুকে কী বললেন কারামন্ত্রী ?

কলকাতা: শুভেন্দুরকে (Suvendu Adhikari) হুঙ্কার কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri)। উল্লেখ্য, সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি অথবা এপ্রিল মাসে হবে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিভিন্ন কারণে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আর এবার উদয়নের পর বিস্ফোরক কারামন্ত্রী।

‘বাড়াবাড়ি করছে শুভেন্দু'

‘কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুভেন্দু অধিকারী বাড়াবাড়ি করছে , শুভেন্দুর পাঁজর ভেঙে দেব, হাত ভেঙে দেব', হুঙ্কার কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri)। ‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অশান্তি চান না। যেদিন মমতা বাঁ দিকে মাথা নাড়বেন, শুভেন্দুর পাঁজর ভেঙে দেব’,নন্দীগ্রামে (Nandigram) অবস্থান মঞ্চ থেকে হুঙ্কার তৃণমূল নেতার (TMC Leader)।   প্রসঙ্গত, অখিল গিরির কিছুদিন আগে চর্চায় আসেন উদয়ন গুহ।  তিনি বলেছিলেন যে, বিরোধীদের দাঁত উপড়ে নেওয়া উচিৎ। আর আজ ফের আলোচনা হচ্ছে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে। এবার তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি, গোঁফ উপড়ে ফেলার কথা বললেন। আর তাঁর বক্তব্যের প্রতিক্রিয়া দিলেন শমীক ভট্টাচার্য। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ভোটে জেতার পর আর এলাকায় আসেননি। তাই তাঁর দাড়ি গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে। এমনটাই জানান উদয়ন গুহ। দিনহাটার সভা থেকে এভাবেই হুঙ্কার দিলেন তিনি। উদয়ন গুহ আরও বলেন, 'কেউ অশান্তি করতে এলেই ফোন করে জানাবেন। পঞ্চায়েত ভোটের আগে সেই ব্যক্তি যাতে জেল থেকে ছাড়া না পায়, সেই ব্যবস্থাই করব।' হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। 

পঞ্চায়েত নির্বাচনের  আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

আরও পড়ুন, 'আন্দোলনকারীকে কনস্টেবলের কামড়, কলঙ্কিত করেছে পুলিশকে', মন্তব্য সৌগত রায়ের

আগামী বছর ফেব্রুয়ারি (February) বা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট তবে এখন থেকেই চড়তে শুরু করেছে হুমকি-হুঁশিয়ারির পারদ। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছিল হিংসার ছবি। সেই ভোট হয়েছিল রাজ্য পুলিশ দিয়ে। এবারের পঞ্চায়েত ভোটও, রাজ্য পুলিশ দিয়েই হতে চলেছে বলে, রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। যা শুনে বিরোধীরা প্রশ্ন তুলছে, ২০২৩’এও তাহলে ২০১৮’র পুনরাবৃত্তি হবে না তো? এই প্রেক্ষাপটেই পঞ্চায়েত প্রসঙ্গে, সরাসরি হুমকির সুর শোনা গেল, দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গলায়। কিছুদিন আগেই উদয়ন গুহ (Udayan Guha) এবং তৃণমূলের (TMC) প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের মুখে শোনা গিয়েছিল দাঁত উপড়ে নেওয়ার হুমকি। শাসকদলকে পাল্টা আক্রমণ করেছে বিরোধীরা।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget