এক্সপ্লোর

Kolkata News: লাঠিসোঁটা নিয়ে চড়াও, ম্যানেজার-সহ কর্মীদের পেটানোর অভিযোগ কলকাতার পানশালায়

Anandapur News: কলকাতার বুকে বেনজির দুষ্কৃতী-দৌরাত্ম্য়। EM বাইপাসের মতো ব্য়স্ত রাস্তার ধারে, পানশালায় চড়াও হয়ে চলল তাণ্ডব।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মাঝরাতে আনন্দপুরের পানশালায় হামলা। ম্যানেজার-সহ কর্মীদের পেটানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পানশালার বাইরে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। ভেঙে দেওয়া হয় CC ক্যামেরা। পুরনো শত্রুতার জেরেই হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

পানশালায় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ: কলকাতার বুকে বেনজির দুষ্কৃতী-দৌরাত্ম্য়। EM বাইপাসের মতো ব্য়স্ত রাস্তার ধারে, পানশালায় চড়াও হয়ে চলল তাণ্ডব। রেহাই পেল না পানশালার বাইরে রাখা গাড়িও। ভেঙে চুরমার করে দেওয়া হল, একের পর এক গাড়ির কাচ। সোমবার গভীর রাতে, দুষকৃতী তাণ্ডবের এই ঘটনা ঘটেছে কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের আনন্দপুরে, এক বার-কাম-রেস্তোরাঁয়। পানশালা কর্তৃপক্ষের অভিযোগ, সোমবার রাতে ১০-১২ জন দুষকৃতীর দল লাঠিসোঁটা নিয়ে পানশালায় চড়াও হয়। সেখানে অবাধে ভাঙচুর চালায় তারা। ম্যানেজার ও কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পানশালার বাইরে দাঁড় করানো, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ভেঙে দেওয়া হয় CC ক্যামেরাও।

পানশালা কর্তৃপক্ষের অভিযোগ, হামলা চালানো হয় সঞ্জয় দাসের নেতৃত্বে। তবে এতবড় দুষকৃতী তাণ্ডবের পরও, স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ প্রশ্ন তুলেছেন অত রাত অবধি পানশালা খোলা রাখা নিয়ে। তিনি বলেন, এত রাত পর্যন্ত পানশালা খোলা থাকবে কেন। নিয়ম মেনে কী চলছে? এটা দেখা উচিত। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার দীপঙ্কর দাস ও মহেন্দ্রপ্রসাদ গুপ্ত নামে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। দু'জনেরই বাড়ি আনন্দপুর এলাকায়। কিন্তু, এই দুষ্কৃতী তাণ্ডবের কারণ কী? কারা এই দুষকৃতীরা? এরকম বেপরোয়াভাবে তাণ্ডব চালানোর সাহস তারা পেল কোথা থেকে? কলকাতার বুকে এই ঘটনা তুলে দিয়েছে এরকম একগুচ্ছ প্রশ্ন।                            

এদিকে ব্যারাকপুরে এবার তৃণমূল কাউন্সিলরের হাতে আক্রান্ত পুলিশ অফিসার। উর্দিধারী পুলিশকে মারধরের অভিযোগ ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় হামলার ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী। পুলিশের বিরুদ্ধে প্রথমে হামলার পাল্টা অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পডুন: Kolkata Metro: মেট্রো চড়েন? এই রুটে আরও বাড়ছে পরিষেবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget