এক্সপ্লোর

Kolkata Metro: মেট্রো চড়েন? এই রুটে আরও বাড়ছে পরিষেবা

Kolkata Metro Service: হয়রানির দিন শেষ। আগামী সোমবার থেকে কলকাতা মেট্রো অরেঞ্জ লাইনে ছুটবে ৭৪টি মেট্রো। প্রথম এবং শেষ মেট্রো পাবেন কখন?

কলকাতা: শেষ হতে চলেছে ভোগান্তি। এবার অরেঞ্জ লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা। কলকাতা মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছে সোমবার থেকে শনিবার পর্যন্ত মিলবে পরিষেবা। দুই প্রান্তিক স্টেশন অর্থাৎ কবি সুভাষ এবং হেমন্ত মুখার্জি স্টেশন থেকে সকাল আটটা ছাড়বে প্রথম মেট্রো। একইভাবে শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়। ৫ অগাস্ট থেকে দিনভর ৭৪টি ট্রেন ছুটবে এই রুটে। 

আরও বাড়ছে পরিষেবা: যাঁরা অরেঞ্জ লাইনে যাতায়াত করছেন তাঁদের জন্য এবার সুখবর শোনাল কলকাতা মেট্রো। আগামী সোমবার থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা।  কলকাতাবাসী আবেদন করেছিলেন আমার যেন পরিষেবা বাড়াই। ওই এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে প্রতিদিন প্রচুর ছাত্রছাত্রী আসেন। রয়েছে হাসপাতালও। এখানে মূলত রাস্তার মাধ্যমে যান পরিষেবা ছিল। আগামী ৫ অগাস্ট থেকে কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি রুটে ৭৪টি পরিষেবা দিতে চলেছি। ওই রুটে সোম থেকে শুক্রবার সকাল ৮টা থেকে পরিষেবা চালু করব। এর আগে শনিবার মেট্রো পরিষেবা ছিল না। এবার থেকে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা পাবেন শনিবারও। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে। শুধুমাত্র রবিবার বন্ধ থাকবে। 

চলতি বছর অগাস্ট থেকেই কলকাতা মেট্রোর তিন স্টেশনে টিকিট কউান্টার বিহীন স্টেশনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম কবি সুকান্ত। এই স্টেশন পড়ছে অরেঞ্জ লাইনে। এবিষয়ে কৌশিক মিত্র বলেন, কবি সুকান্ত স্টেশনটা আপনাদের সহযোগিতায় নো কাউন্টার স্টেশনল করেছি। এখানে আমরা ASCRM মেশিন বসিয়েছি। যেখানে আপনারা টোকেন, স্মার্ট কার্ড কিনতে পারবেন। টিকিট কাটতে পারবেন ইউপিআই এবং ক্যাশের মাধ্যমে। 

প্রসঙ্গত, দিনকয়েক আগে মেট্রোর তরফে ঘোষণা করা হয়, কলকাতার ৩টি মেট্রো স্টেশনে থাকবে না কোনও টিকিট কাউন্টার। জানানো হয়, ১ অগাস্ট থেকে তারাতলা, সখেরবাজার ও কবি সুকান্ত মেট্রো স্টেশন টিকিট কাউন্টারহীন করার কথা ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, পার্পল ও অরেঞ্জ লাইনের এই ৩টি মেট্রো স্টেশনে দৈনিক যাত্রী সংখ্যা সীমিত। তাই টিকিট কাউন্টার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একে পাইলট প্রজেক্ট হিসেবেও চালু করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। এই ৩টি স্টেশনে যাত্রীদের স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের QR কোড-ভিত্তিক টিকিট কিনতে হবে। স্মার্ট কার্ড রিচার্জও করতে পারবেন যাত্রীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Wayanad Landslide: ধসে বাড়ছে মৃতের সংখ্যা, কেরলে গৃহহীন ৪০০ পরিবার, রাজ্যে দুদিনের শোক পালন

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget