এক্সপ্লোর

Kolkata News: খাটালের বর্জ্য ফেলে ভেড়ি বুজিয়ে ফেলার অভিযোগ খাস কলকাতায়

Kolkata News: শহরে খাটাল রাখা বেআইনি। তা সত্ত্বেও কেন চলছে, প্রশ্ন  স্থানীয় কাউন্সিলরের। কলকাতার মেয়রের আশ্বাস, ব্যবস্থা নেওয়া হবে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: আনন্দপুর থানা (Anandapur Police Station) এলাকায় আর্বানার পাশের ভেড়ির দু’পাড়ে গজিয়ে উঠেছে খাটাল। অভিযোগ, খাটালের বর্জ্য ফেলে আস্তে আস্তে বুজিয়ে ফেলা হচ্ছে ভেড়ি। শহরে খাটাল রাখা বেআইনি। তা সত্ত্বেও কেন চলছে, প্রশ্ন  স্থানীয় কাউন্সিলরের। কলকাতার মেয়রের আশ্বাস, ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) এলাকায় খাটাল রাখা বেআইনি।  কিন্তু আনন্দপুর থানা এলাকার হোসেনপুরে, কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডে  ২৮ বিঘের ওপর যে ভেড়ি রয়েছে, তার দুপাশে তৈরি হয়েছে খাটাল। গত ৫ বছরে এই খাটাল যে শুধু তৈরি হয়েছে, তাই নয়, এর বর্জ্য ফেলে ভেড়ি বুজিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর্বানার পাশে এই ভেড়ির দুই পাড় এখন বেআইনি খাটালের দখলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে টিকতে পারছেন না তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দুর্গন্ধে টেঁকা যায় না। তাছাড়া রাস্তার উপরেই গরু মোষ ছেড়ে দেয়, ফলে দুর্ঘটনার আশঙ্কা। ভেড়িতে বর্জ্য ফেলার ফলে মাছ চাষেরও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ মত্‍স্যচাষিদের। এক মৎস্যচাষির কথায়, “মাছ চাষ করা যাচ্ছে না। আমরা দিন আনি , দিন খাই। এলাকার লোক এর উপর নির্ভরশীল ছিল।‘’

খাটাল নিয়ে চাঞ্চলকর অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও ১২ নম্বর বরোর চেয়ারম্যান।  কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের দাবি “২০ ফুট জায়গা নিয়ে শুরু হয়েছিল। এখন এর পিছনে অন্য অভিসন্ধী রয়েছে এক শ্রেণির ব্যবসায়ীর।  সুকৌশলে খাটালের বর্জ্য, ভেড়িতে ফেলা হয়। আস্তে আস্তে বুজিয়ে ফেলা হচ্ছে ভেড়ি।  ভেড়ি ছোট হয়ে যাচ্ছে।’’

পরিবেশবিদদের প্রশ্ন, কলকাতা পুরসভার নাকের ডগায় কীভাবে খাটাল হয়েছে? পরিবেশবিদ নব দত্ত বলেন, “এই এলাকা সম্ভবত ইস্ট ক্যালকাটা ওয়েট ল্যান্ডের মধে পড়ে। কলকাতায় খাটাল বেআইনি। তাহলে কলকাতা পুরসভার নাকের ডগায় কীভাবে খাটাল হয়েছে?’’ পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বরো চেয়ারম্যান বিষয়টি জানিয়েছেন। লিখিতভাবে জানাতে বলেছি।  কলকাতায় খাটাল রাখা যাবে না। ব্যবস্থা নেব।’’

আরও পড়ুন: Calcutta Medical College: জটিল অস্ত্রোপচারে বাঁচল শিশুর প্রাণ, সাফল্য কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের

সেরা শিরোনাম

News Live: মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়ে কোন পথে ব্রাত্য? জল্পনা আরও বাড়ালেন ঋতব্রত
মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়ে কোন পথে ব্রাত্য? জল্পনা আরও বাড়ালেন ঋতব্রত
Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভার ভিতরে এবার জায়গা পেল সাভারকর, শ্যামপ্রসাদ, রানী লক্ষ্মীবাঈ সহ ৮ টি নতুন ছবি
কলকাতা পুরসভার ভিতরে এবার জায়গা পেল সাভারকর, শ্যামপ্রসাদ, রানী লক্ষ্মীবাঈ সহ ৮ টি নতুন ছবি
CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
BJP MLAs on Extortion : 'কলার ধরে থানায় নিয়ে যান', তোলাবাজি বন্ধে কড়া বার্তা বিজেপি বিধায়কের ; বসল ড্রপ বক্স
'কলার ধরে থানায় নিয়ে যান', তোলাবাজি বন্ধে কড়া বার্তা বিজেপি বিধায়কের ; বসল ড্রপ বক্স

ভিডিও

Sheikh Hasina News |
Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget