এক্সপ্লোর

Kolkata Building Collapse: তিনতলার অনুমতি নিয়ে চারতলা, বাঘাযতীনে বহুতল বিপর্যয় কাণ্ডে দায় কার? এখনও অধরা প্রোমোটার !

Baghajatin Building Collapse: বাঘাযতীনে বহুতল হেলে পড়ার দায় কার? এখনও অধরা বহুতলের প্রোমোটার

অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে ও বিটন চক্রবর্তী,কলকাতা: বাঘাযতীনে বহুতল হেলে পড়ার দায় কার? তা নিয়ে এখন চরমে চাপানউতোর। অভিযোগ, তিনতলার অনুমতি থাকলেও, নির্মাণ হয়েছিল চারতলা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলছেন, তিনি জানেনই না, এই বহুতল কবে হয়েছে। ফিরহাদ হাকিম দায় ঠেলছেন বাম আমলের দিকে। পাল্টা সিপিএমের দাবি, এই বহুতল তৈরি যখন শুরু হয়,তখনও এলাকায় ছিলেন তৃণমূলের কাউন্সিলর। এরমধ্যেই এখনও অধরা বহুতলের প্রোমোটার।

বাঘাযতীনে বহুতল হেলে পড়ার দায় কার? তা নিয়ে এখন চরমে চাপানউতোর। অভিযোগ, তিনতলার অনুমতি থাকলেও, নির্মাণ হয়েছিল চারতলা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলছেন, তিনি জানেনই না, এই বহুতল কবে হয়েছে। ফিরহাদ হাকিম দায় ঠেলছেন বাম আমলের দিকে। পাল্টা সিপিএমের দাবি, এই বহুতল তৈরি যখন শুরু হয়,তখনও এলাকায় ছিলেন তৃণমূলের কাউন্সিলর।

বাঘাযতীনের বহুতল বিপর্যয়ে রাতারাতি আশ্রয়হীন বহু পরিবার। কিন্তু, এর দায় কার? এই বহুতল হেলে পড়ার পর সামনে আসছে চাঞ্চল্য়কর সব তথ্য়। অভিযোগ, ৩ তলা অবধি তৈরির অনুমতি থাকলেও, চারতলা অবধি নির্মাণ করা হয়। যা নিয়ে স্থানীয়রা আঙুল তুলেছেন এলাকার তৃণমূল কাউন্সিলরের দিকে। বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দা বলেন, 'বেআইনি কাজ দেখুন। তিনতলার ফাউন্ডেশন। চারতলা করেছে। কোনও পাইলিং নেই। পুরো ডোবা জমি। তার মধ্যে এই ফ্ল্যাট বানিয়েছে জোরজুলুম। পুরো ডোবা, পুরো ডোবা। কোনও পাইলিং বলে কিছু নেই। চারতলা যখন হয়, কাউন্সিলর তো ছিলেন। মিতালি ব্যানার্জিই ছিলেন তখন। সবাই তো জানে।' 

যদিও, স্থানীয় তৃণমূল কাউন্সিলর আবার দাবি করছেন, তিনি জানেনই না এই বহুতল কবে তৈরি হয়েছে। কলকাতা পুরসভা  ৯৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর  মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা নিজেরাই জানি না, কবে তৈরি হয়েছিল। কেউ বলছে ৫ বছর, কেউ বলছে ৬ বছর। কেউ বলছে ৮ বছর। সিপিএম নেতা  চয়ন ভট্টাচার্য বলেন, ইট গাঁথলে কাউন্সিলরকে জানাতে হয়,উনি বলছেন জানেন না।এটাতে পুলিশ-কাউন্সিলর যোগ আছে। ইনক্লুডিং MLA.

২০১০ সালে কলকাতা পুরসভার ক্ষমতায় আসে তৃণমূল। বহুতল বিপর্যয়ের জন্য় তারা এখন কাঠগড়ায় তুলছে বাম আমলকে। মেয়র ও পুর ও নগরোন্নয়নমন্ত্রী  ফিরহাদ হাকিম বলেন, কলোনি এলাকাগুলো প্রথমে জলাজমি ছিল। ফিলিং হয়েছে লেফট ফ্রন্টের সময়ে এই বাড়িটাও প্রায় ১২-১৪ বছর আগের বাড়ি। সিপিএম কেন্দ্রীয় কমিটি সদস্য় সুজন চক্রবর্তী বলেন , ববি হাকিম বাঘাযতীনের বাড়িটা নিয়ে ফালতু কথা বলেছেন। যখন এই বাড়িটা ভেঙে পড়ল, ওখানকার কাউন্সিলর তৃণমূলের, মেয়রের নাম ববি হাকিম। আর যখন এই বাড়িটা তৈরি হচ্ছিল শুরুতে, তখনও কাউন্সিলর তৃণমূলের ওই একই মহিলা, সম্ভবত মিতালি ব্য়ানার্জি, তখনকার মেয়রের নাম শোভন চট্টোপাধ্যায়।

আরও পড়ুন, 'শ্লীলতাহানির অভিযোগে স্বামীকে খুন পঞ্চায়েতের TMC সদস্যর..' !

বাড়ি হেলা পড়া নিয়ে তরজার আবহেই তৃণমূল বিধায়কের মুখে শোনা গেছে চাঞ্চল্য়কর স্বীকারোক্তি। যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার বলেন, আমি এখানকার বিধায়ক এখানকার ছেলে একটা বাড়িও স্যাংশন প্ল্যান নেই। শিকড় ওপড়ানো গাছের মতো, চারতলা বহুতলটা হেলতে হেলতে এখন গিয়ে পড়েছে পাশের একতলা বাড়ির ওপর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget