এক্সপ্লোর

BJP Worker Beaten: খাস কলকাতায় ফের আক্রান্ত বিজেপি, রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

BJP Worker Attacked: আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, পাশের ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে- র আশ্রিত গুণ্ডারা ভোটের আগে থেকেই তাঁকে ভয় দেখাচ্ছিল।

আবির দত্ত, কলকাতা : খাস কলকাতায় ফের আক্রান্ত বিজেপি। বেলেঘাটার পর এবার মুচিপাড়া। মুচিপাড়া থানা এলাকার মুচিবাজার এলাকায় দুষ্কৃতীদের মারে মাথা ফাটল এক বিজেপি কর্মীর। আহত বিজেপি কর্মী বিপ্লব নাগের অভিযোগ, তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরাই রড দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে। এবার ভোটে জিতে বরানগরের বিধায়ক হয়েছেন কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। আক্রান্ত বিজেপি কর্মী জানিয়েছেন, সজল ঘোষকে সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা। গতকাল রাতে তা নিয়েই ৫০ নম্বর ওয়ার্ডে আরও কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে কথা বলছিলেন তিনি। অভিযোগ, সেই সময় অতর্কিতে তাঁদের উপর হামলা চালানো হয়। আহত বিজেপি কর্মীর অভিযোগ, ভোটের আগে থেকেই তাঁকে ও তাঁর পরিবারকে নানা ভাবে হুমকি ও ভয় দেখানো হচ্ছিল। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। 

আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। বিজেপি কর্মীর এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে লেবুতলা বাজার সংলগ্ন এলাকা। একটি মন্দিরের আশপাশের চত্বর পুলিশ ঘিরে রেখেছে। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি কর্মী। যারা হামলা চালাতে এসেছিল, তাদের কয়েকজনকে তখনই ধরে ফেলেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে খবর। আক্রান্ত বিজেপি কর্মী চাইছেন, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। দোষীরা উপযুক্ত শাস্তি পাক। যদিও অভিযুক্তরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। 

কলকাতা পুলিশের SI গ্রেফতার, ধৃত তাঁর ছেলেও, কী অভিযোগ ?

আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, পাশের ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে- র আশ্রিত গুণ্ডারা ভোটের আগে থেকেই তাঁকে ভয় দেখাচ্ছিল। অভিযোগ, বলা হয়েছিল ৪ তারিখের পর দেখে নেওয়া হবে। বাপন সাহা এবং তার ভাই অমলেন্দু সাহা ওরফে সোনার নামে অভিযোগ করেছেন আক্রান্ত বিজেপি কর্মী বিপ্লব নাগ। 

নাগেরবাজারে উড়ালপুলে বীভৎস ঘটনা ! তীব্র গতিতে ধেয়ে আসা গাড়ির ধাক্কায় উপর থেকে ছিটকে পড়লেন যুবক

এই ঘটনায় বিজেপি বিধায়ক সজল ঘোষ জানিয়েছেন, '২ পক্ষেরই আহত হয়েছে। অস্বীকার করার কোনও ব্যাপার নেই। এক পক্ষ বিজেপি করে। আরেক পক্ষ তৃণমূলও করে না। বিজেপিও করে না। যেটা ঘটেছে সেটা অনভিপ্রেত। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। একথা বলতে আমার কোনও দ্বিধা নেই। এটা পাড়াগত ঝগড়া। এটা সমর্থন করছি না। আমার কর্মী আহত হয়েছেন। ৮-১০টা সেলাই পড়েছে।' 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget