এক্সপ্লোর

Kolkata News: পেটের কাছে গোঁজা বন্দুক, গ্রেফতার বিজেপি কর্মী, তৃণমূল ফাঁসিয়েছে, অভিযোগ সজল ঘোষের

BJP Worker Arrested: পুলিশ সূত্রে খবর, মহিলার শ্লীলতাহানির অভিযোগ এবং অস্ত্র আইনে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Kolkata News: বেলেঘাটায় অস্ত্র-সহ বিজেপি কর্মী গ্রেফতার। নেপথ্যে চক্রান্ত দেখছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি জানিয়েছেন, ধৃত বিজেপি কর্মী সমরজিৎ দত্ত মানসিক অবসাদগ্রস্ত। এর পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে কোমরে অস্ত্র গুঁজে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। বিজেপি কাউন্সিলরের চক্রান্তের তত্ত্ব খারিজ করেছেন তৃণমূল নেতা রাজু নস্কর। সজল ঘোষের চৈতন্য হোক বলে অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষও করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, মহিলার শ্লীলতাহানির অভিযোগ এবং অস্ত্র আইনে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, বেলেঘাটাকাণ্ডে দাবি পুলিশের। 

কী অভিযোগ উঠেছে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে? 

বেলেঘাটায় ভর সন্ধ্যায় অস্ত্র উঁচিয়ে তাণ্ডব করছিলেন তিনি। কোমরে অস্ত্র গুঁজে এলাকায় ঘুরে ঘুরে তাণ্ডব চালাচ্ছিলেন ওই মত্ত ব্যক্তি। অস্ত্র দেখিয়ে হুমকিও দেন তিনি। পরে তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রাই। ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। বেলেঘাটায় ভরসন্ধেয় অস্ত্র উঁচিয়ে এক মত্ত যুবক তাণ্ডব করছিলেন। পেটের কাছে গোঁজা অস্ত্র দেখিয়ে স্থানীয় মহিলাকে উত্যক্ত করা এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে। স্থানীয়রাই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। পরে সমরজিৎ দত্ত ওরফে টুবাই নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে বেলেঘাটা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। কীভাবে আগ্নেয়াস্ত্র এল, খতিয়ে দেখা হচ্ছে, খবর পুলিশ সূত্রে। 

এই ঘটনায় কী বলছে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ 

মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে শুক্রবারই, বেলেঘাটা থেকে অস্ত্র সহ উদ্ধার করা হয়েছিল এক দুষ্কৃতীকে। সেই দুষ্কৃতীর সঙ্গেই বিজেপি নেতা সজল ঘোষের ছবিও পাওয়া গিয়েছে। আর তাতেই নতুন করে চাপানউতর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অভিযুক্তকে বিজেপি কর্মী বলে মেনে নিয়েছেন সজল ঘোষ। আগ্নেয়াস্ত্র হাতে গ্রেফতার হওয়া দুষ্কৃতীর সঙ্গে বিজেপি নেতার কীসের সম্পর্ক? সমস্ত জল্পনা উড়িয়ে সজল ঘোষের সাফ দাবি, বিজেপিরই সক্রিয় কর্মী সমরজিৎ ঘোষ। যদিও, তাঁর আরও দাবি, মানসিক অবসাদগ্রস্ত হওয়ায়, কার্যত ফাঁসানো হয়েছে তাঁকে। গোটা ঘটনায়, তৃণমূলের দিকেই অভিযোগের নিশানা সজল ঘোষের। তিনি বলেছেন, তৃণমূল নেতা রাজু নস্কর ধৃত ব্যক্তির একটি জমি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি। এই নিয়ে ফেসবুকে লেখালিখিও করেছেন গ্রেফতার হওয়া বিজেপি কর্মী। কিন্তু এই ঘটনায় শেষ শক্তি নিয়ে ধৃতের পাশে থাকবেন সজল ঘোষ, এমনটাই জানিয়েছেন তিনি। কোমরে অস্ত্র গুঁজে ফাঁসিয়ে দিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ করেছেন সজল ঘোষ। 

সেরা শিরোনাম

Non Veg in Durga Puja: 'নবমীর দিন বাঙালি পাঁঠার মাংস খায়.. সেটাই খাবে! আমন্ত্রণ করলে, আমিও খেতে যাব', আমিষ খাওয়া নিয়ে বিতর্কে শমীকের সাফ মন্তব্য
'নবমীর দিন বাঙালি পাঁঠার মাংস খায়.. সেটাই খাবে! আমন্ত্রণ করলে, আমিও খেতে যাব', আমিষ খাওয়া নিয়ে বিতর্কে শমীকের সাফ মন্তব্য
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
Samik Bhattacharya : “গুপ্তা-জয়সওয়ালরা না থাকলে বাঙালির অস্তিত্বই থাকত না” মন্তব্য শমীকের, কী ব্যাখ্যা দিলেন?
“গুপ্তা-জয়সওয়ালরা না থাকলে বাঙালির অস্তিত্বই থাকত না” মন্তব্য শমীকের, কী ব্যাখ্যা দিলেন?
Miami Plane Crash : ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু

ভিডিও

CM Suvendu Adhikari: ডেঙ্গি প্রতিরোধে কী কী কাজ? খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী| Dengue | ABP Ananda
Delhi Building Collapse: দিল্লির মোতিবাগ এলাকায় ভেঙে পড়ল বহুতল। ধ্বংসসতূপ থেকে একের পর এক দেহ উদ্ধার
TMC ED Raid: পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে নাদিমুলের বাড়ি ও খবরের কাগজের অফিসে তল্লাশি
BJP Government : 'গ্রেট ক্যালাকাটা কিলিং-য়ের যে ইতিহাসকে লুকিয়ে রাখা হয়েছিল', বললেন শমীক
Sukanta Majumdar : 'যার জেতার ক্ষমতা আছে পার্টি তাকেই টিকিট দেবে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget