এক্সপ্লোর

Bratya Basu: সাংবাদিক বৈঠকে উঠল 'কুন্তল' প্রসঙ্গ, কাকে 'দালাল' বললেন শিক্ষামন্ত্রী ?

Bratya Basu on Primary TET : 'নিয়োগ দুর্নীতি'-র মধ্যেই আজ প্রাথমিক টেটের ফল প্রকাশ হয়েছে। কী বললেন ব্রাত্য বসু ?

কলকাতা: 'নিয়োগ দুর্নীতি'-র (Reqruitment Scam) মধ্যেই আজ প্রাথমিক টেটের ফল (Primary TET) প্রকাশ হয়েছে। এদিন বিকাশভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের ভরসা দিতে পর্ষদ একাধিক যুগান্তকারী একাধিক পরিবর্তন এনেছে।নিয়োগে স্বচ্ছতা আনতে সচেষ্ট রাজ্য সরকার।'

এদিন কুন্তলের প্রসঙ্গও ওঠে সাংবাদিক বৈঠকে, কাকে দালাল বললেন ব্রাত্য ?

তিনি আরও বলেন, 'যার মধ্যে আমি এখন কয়েকটা উল্লেখ করব। পরীক্ষার্থীদের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা এবং বায়োমেট্রিক যাচাইকরণ প্রাথমিক পর্ষদের এক উদ্ভাবনী ভাবনা। বলা যেতে পারে স্বচ্ছতা অর্জনের ক্ষেত্রে রাজ্যের এক অন্যতম প্রচেষ্টা। পর্ষদ শুধুমাত্র ওএমশিটের অরিজিনাল নিজেদের কাছে কপি নিজেদের কাছে রেখেছিল। এটাও একটা রাজ্যে শিক্ষা পদ্ধতিতে নজিরবিহীন পদক্ষেপ।' উল্লেখ্য, ফলপ্রকাশের পর ওয়েবসাইটে জানা যাবে ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট। টেটে প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিংহ। দ্বিতীয় হয়েছেন চারজন দ্বিতীয় হয়েছেন মৌনিশা কুণ্ডু, মেঘনা চক্রবর্তী, দীপিকা রায়, অদিতি বসুরায়। এক থেকে দশের মধ্যে রয়েছেন ১৭৭ জন। 

কোনওরকম কালনাগিনী ঢোকার উপায় নেই : শিক্ষামন্ত্রী

এদিকে এদিন কুন্তলের প্রসঙ্গও ওঠে সাংবাদিক বৈঠকে।  কিছুদিন আগেই কুন্তল ঘোষের বাড়ি থেকে ওমআরশিট পাওয়া গিয়েছে। এরপরেই ব্রাত্য বসু বলেন, 'এখানে খুব ভাল করে ব্যাপারটা বুঝতে হবে আপনাদের। পর্ষদ পরীক্ষা নিয়েছে , আপনি পরীক্ষা দিয়েছেন। পর্ষদের কাছে একটা কপি আছে, আপনি পরীক্ষার্থী আপনার কাছে একটা কপি আছে।  আপনি যদি সেই কপি দেন, কোনও দালাল বা দুষ্ট চক্রকে, তার দায় সরকারের নয় পর্ষদেরও নয়। কোনও দালালের ফাঁদে যদি পা দেন, তাহলে আপনারও সম অপরাধ। আপনি কোনও রকম এমন প্ররোচনায় পা দেবেন না। আপনি কেবলমাত্র নিজের শ্রমের উপর আস্থা রাখুন। কোনও রকম কোনও ছিদ্র, কোনওরকম কালনাগিনী ঢোকার উপায় নেই। লক্ষ্মীন্দরের বাসরঘরের মতো, ত্রুটি সামলে পর্ষদ পরীক্ষাটি নিয়েছে।' 

আরও পড়ুন, '৩ সপ্তাহের মধ্যে বাতিল হওয়া আড়াই হাজার পদে নিয়োগ', গ্রুপ ডি মামলায় নির্দেশ হাইকোর্টের

নিয়োগ-দুর্নীতিতে পরতে পরতে জালিয়াতির অভিযোগ কুন্তল ঘোষের বিরুদ্ধে

প্রসঙ্গত, নিয়োগ-দুর্নীতিতে পরতে পরতে জালিয়াতির অভিযোগ উঠেছে কুন্তল ঘোষের বিরুদ্ধে। সিবিআই সূত্রে দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন কুন্তল। টাকা নিয়ে পর্ষদের ওয়েবসাইটে উত্তীর্ণ দেখানোর পরে উধাও হয়ে যেত সেই চাকরিপ্রার্থীদের নাম। কীভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফেল করা চাকরিপ্রার্থীদের নাম আপলোড? তবে কি ভুয়ো ওয়েবসাইট খুলে চাকরিপ্রার্থীদের নাম আপলোড করে প্রতারণা করতেন কুন্তল? নাকি এটা পর্ষদের একাংশের গভীর ষড়যন্ত্রের অংশ? জানতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সিবিআই তদন্তে উঠে আসা ২০১৪-র টেটের ভুয়ো রেজাল্টের সেই কপি এসেছে এবিপি আনন্দের হাতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget